এক্সপ্লোর

Train Accident : কত খরচ কবচে ? রেল বাজেটে উল্লেখই নেই অটোমেটিক সিস্টেমের ব্যাপারে

Anti Collision Device : গত কয়েক বছরে দাম বেড়েছে প্ল্য়াটফর্ম টিকিটের । তুলে দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেনদের ছাড়। তার বদলে যাত্রী সুরক্ষার মান উন্নয়ন কোথায় ?

ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, সুকান্ত মুখোপাধ্য়ায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় (Coromandel Express Derailed) বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল ভারতীয় রেলের আধুনিকীকরণের দাবি। দুর্ঘটনা এড়াতে ঘটা করে 'কবচ' প্রকল্প চালু করেছিল মোদি সরকার। দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত গোটা দেশের মাত্র দু শতাংশ রেললাইন কবচের আওতায় এসেছে। কবচ বা অ্যান্টি কলিশন ডিভাইসের মতো অটোমেটিক সিস্টেম ট্রেনে লাগানোর ক্ষেত্রগুলো দেখা হয় যে অটোমেটিক সিস্টেমের অধীনে, তার সেভাবে উল্লেখই নেই লের বাজেটে। এখানেই প্রশ্ন উঠছে, কোথায় রেলের যাত্রী সুরক্ষা (Railway Passengers Safety) ? কেন যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি? উঠছে সেই প্রশ্নগুলোও।

রেল সূত্রে খবর, ভারতে প্রায় ৬৮ হাজার কিলোমিটার রেলপথের মধ্য়ে এখনও পর্যন্ত মাত্র ১ হাজার ৪৫০ কিলোমিটার ট্র্য়াক কবচের (Kabach) আওতায় এসেছে। মাত্র ৬৫টি ইঞ্জিনে বসানো হয়েছে, অ্য়ান্টি কলিশন ডিভাইস (Anti Collision Device)। ২০০১ সালে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় রেলমন্ত্রী থাকাকালীন এই কবচ প্রযুক্তির সঙ্গে পরিচিতি ঘটে। তখন শুধুমাত্র লোকোতেই অ্য়ান্টি কলিশন ডিভাইস বসানোর কথা বল হয়। পরবর্তীকালে ২০২০-র পর নতুন নামকরণ করা হয় - 'কবচ'। এমন এক প্রযুক্তি, যা দুটো ট্রেনের সংঘর্ষ আটকাতে সক্ষম। একই লাইনের ওপর দুটি ট্রেনের উপস্থিতি নির্দিষ্ট দূরত্ব থেকেই বুঝতে পারে ‘কবচ’। সেই অনুযায়ী আগেভাগে ট্রেনের চালককে সতর্ক করে দেয় এই প্রযুক্তি। ইঞ্জিনে বসানো যন্ত্রের মাধ্যমে অনবরত সিগন্যাল দিতে থাকে ‘কবচ’। যা চালকের দৃষ্টি আকর্ষণ করে। ‘কবচ’ শুধু সতর্কই করে না। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতিবেগও কমিয়ে দেয়। 

যদিও এক্ষেত্রে বলা হয়, শুধু লোকোতে থাকলেই হবে না। রেললাইনেও বসাতে হবে অ্য়ান্টি কলিশন ডিভাইস। ১ কিলোমিটার দূরত্বে বসাতে হবে কবচ। ফলে তৈরি হবে রেডিও ওয়েভ জোন। অ্য়ান্টি কলিশন ডিভাইস সিস্টেমটা তিনদিক থেকে নিয়ন্ত্রিত হবে। এক, ড্রাইভারের হাতে থাকবে তার কন্ট্রোল। দুই, যেখান থেকে গোটা সিস্টেম কন্ট্রোল হয়, সেখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। তিন, রেল ট্র্য়াক থেকেও কন্ট্রোল করা যাবে। চালক যদি রেড সিগন্য়াল কোনওভাবে এড়িয়ে য়ান, তাহলে অটোমেটিক্য়ালি ট্রেনটিকে দাঁড় করিয়ে দেবে কবচ। কিন্তু, শুক্রবার বালেশ্বরে যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে কবচ তো ছিলই না। সংঘর্ষের তীব্রতা এড়াতে, যে অ্য়ান্টি কলিশন ডিভাইস আনা হয়েছিল, তা-ও ছিল না করমণ্ডল এক্সপ্রেসে। 

রেল সূত্রে খবর, ১ কিলোমিটার ট্র্য়াকে কবচ বসানোর খরচ -  ৫০ লক্ষ টাকা। গত বাজেটে রেলের বরাদ্দের পরিমাণ ছিল ২ লক্ষ ৬০ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্য়ে রেলেরই অন্য়ান্য় খাতে, যেমন সিগন্য়ালিং, লাইন, রেক এই পারপাসে দেখানো হয়, ২ লক্ষ ৪৫ হাজার ৩০০ কোটি। কিন্তু বরাদ্দে অটোমেটিক সিস্টেমের ব্য়াপারে সেভাবে উল্লেখ নেই। 

আরও পড়ুন-চার নম্বরে যাদবপুর, কেন্দ্রের র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়, শীর্ষে IIT মাদ্রাজ

এখানেই প্রশ্ন কোথায় রেলের যাত্রী সুরক্ষা ? গত কয়েক বছরে দাম বেড়েছে প্ল্য়াটফর্ম টিকিটের । তুলে দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেনদের ছাড়। তার বদলে যাত্রী সুরক্ষার মান উন্নয়ন কোথায় ?

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget