এক্সপ্লোর

CBI: SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই

গ্রুপ সি মামলায় সুবীরেশকে ১৭ ডিসেম্বর নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এই মামলায় পঞ্চমীর দিন ১৫জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। গ্রুপ সি মামলায় সুবীরেশকে ১৭ ডিসেম্বর নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এই মামলায় পঞ্চমীর দিন ১৫জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল। 

নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ১৩ জনকে আলিপুরের বিশেষ CBI আদালতে তোলা হয়। আর এদিনই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। 

চাকরি গেল সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়ের': চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'। গ্রুপ সি, গ্রুপ ডি-তে চাকরি গেল সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়ের'। অশোকনগরে সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়' রাজীব চৌধুরী, জয়দীপ চৌধুরী। চাকরিচ্যুত ২জনই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের আত্মীয়, দাবি স্থানীয়দের। গোবরডাঙার লক্ষ্মীপুর স্বামীজি সেবাসঙ্ঘের গ্রুপ সি কর্মী রাজীব চৌধুরী। বনগাঁর নগেন্দ্রনাথ বিদ্যাপীঠের গ্রুপ ডি কর্মী জয়দীপ চৌধুরী। চাকরিচ্যুতদের তালিকায় ৪৯৮ নম্বরে নাম রাজীব চৌধুরীর।  

চাকরিচ্যুত 'জেলবন্দি'র আত্মীয়: নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরই গ্রেফতার হয়েছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। আর এবার চাকরিচ্যুতদের তালিকায় তাঁরই আত্মীয়রা। অশোকনগরের বাসিন্দা সুবীরেশের ভাগ্নের দুই ছেলে রয়েছে চাকরিচ্যুতদের তালিকায়। গ্রুপ সি পদে চাকরি হারিয়েছে এক ছেলে রাজীব চৌধুরী, আরেক ছেলে জয়দীপ চৌধুরীর চাকরি হারিয়েছে। যদিও চাকরি হারানো নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিবারের সদস্যরা। যদিও স্থানীয়দের দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আত্মীয়। 

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে, ইতিমধ্যেই চাকরি গেছে বহু অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। সম্প্রতি যে তালিকায় যোগ হয়েছে, এসএসসির গ্রুপ সি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেছে ৮৪২ জনের। এর আগে তাঁর নির্দেশেই, চাকরি গেছে ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর। নবম-দশমে চাকরি গেছে ৭৭৫ জনের। গত বছরের মে-জুন মাসে, গ্রুপ ডি-র ৬০৯ এবং গ্রুপ সি-র ৩৮১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে অযোগ্যদের চাকরি যাওয়ার বিরুদ্ধে সওয়াল করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগে তিনি বলেন, “কথায় কথায় লোকের চাকরি খাবেন না, এটা রাজনীতি নয়। দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই হয়েছে কিছু রাজনৈতিক লোক।’’        

আরও পড়ুন: Central Team Visit: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, নজরদারিতে ফের কেন্দ্রীয় দল

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget