এক্সপ্লোর

SSC Group C: এসএসসি গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই

SSC: সিবিআই- এর চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৬ জনের নাম রয়েছে।

SSC Group C: এসএসসি-র গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ইডি- র তরফেও চার্জশিট পেশ করা হয়েছিল এই মামলায়। সিবিআই- এর চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৬ জনের নাম রয়েছে। এই চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিন্‌হা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। আলিপুর কোর্টে এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৪ নম্বর ধারায় সংগঠিত অপরাধ, ৪১৭ নম্বর ধারায় প্রতারণা, ৪৬৫ এবং ৪৬৮ নম্বর ধারায় জালিয়াতির অভিযোগ করা হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর আলিপুর এডিজে আদালতে সিবিআই এসএসসি গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে। 

সিবিআই সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা প্রথম যে এফআইআর দায়ের করেছিল সেখানে ৫ জনের নাম ছিল। তাঁদের মধ্যে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদ সিন্‌হা। দ্বিতীয় নাম সমরজিৎ আচার্য, তৃতীয় নাম সৌমিত্র সরকার, চতুর্থ নাম অশোক সাহা এবং পঞ্চম নাম কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই এফআইআরে নাম থাকা প্রত্যেকেরই আজকের চার্জশিটে নাম রয়েছে। এই পাঁচজনের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিন্‌হা গ্রেফতার হন গত ১১ অগস্ট। এরপর ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 

তবে এই চার্জশিটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল পার্থ চট্টোপাধ্যায়ের নাম। জানা গিয়েছে, চার্জশিটে ৬ নম্বরে তাঁর নাম রয়েছে। এর আগেও সিবিআই তাদের এফআইআর- এ উল্লেখ করেছিল যে কোনও পাবলিক সার্ভেন্ট এই দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন। সূত্রের খবর, দুর্নীতিতে কার কী ভূমিকা তা সিবিআই- এর চার্জশিটের পরতে পরতে উল্লেখ রয়েছে। সূত্রের খবর, বৃহত্তর ষড়যন্ত্র, অন্যতম মাস্টারমাইন্ড পার্থ, চার্জশিটে উল্লেখ রয়েছে। 

এর আগে এসএসসির গ্রুপ সি কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় এফআইআর করেছিল সিবিআই। এসএসসির মোট ৪টি মামলায় এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের নতুন এফআইআরে শান্তিপ্রসাদ সিন্হা-সহ মোট ৫ জনের নাম ছিল। আরটিআইয়ের মাধ্যমে ঘুরপথে দুর্নীতি হত বলে বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল সিবিআইয়ের এফআইআরে। এফআইআরে নাম ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। 

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। টানা জেরার পরে গ্রেফতার করা হয় কল্যাণময়কে। পার্থ চট্টোপাধ্যায়, ২ এসএসসি কর্তা, মিডলম্যানের পরে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ভুয়ো নিয়োগপত্রে কল্যাণময়ের সই রয়েছে বলে অভিযোগ করেছিল সিবিআই।

আরও পড়ুন- 'তথ্য প্রমাণ নষ্টের জন্য তদন্তের নাটক করছে সিআইডি ?' বিস্ফোরক দিলীপ

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget