এক্সপ্লোর

Nadia News: CBI-পুলিশের নামে এল ফোন, ভয়াবহ অভিজ্ঞতা রাজ্যের বাসিন্দার !

CBI Mumbai Police Fraud Case In Nadia: মুম্বই পুলিশের নাম করে কল্যাণীর এক বাসিন্দাকে হোয়াটস অ্যাপ কল, তারপর যা হল...

 সুজিত মণ্ডল,নদিয়া: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা হাতানোর ছক কষেছিল প্রতারকরা! দুবাই ও কম্বোডিয়ায় বসে ছড়ানো হয়েছিল সাইবার প্রতারণার জাল! মহারাষ্ট্র,  হরিয়ানা,  গুজরাত, রাজস্থানের মতো রাজ্যগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল জালিয়াতির শাখাপ্রশাখা! ৩১ দিন ধরে ৪ ভিনরাজ্যে অভিযান চালিয়ে, প্রতারণা চক্রের পর্দাফাঁস করল রাণাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। প্রতারণার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল ১ মহিলা-সহ ১৩ জনকে।

পুলিশ সূত্রে খবর,১৯ অক্টোবর, মুম্বই পুলিশের নাম করে কল্যাণীর এক বাসিন্দাকে হোয়াটস অ্যাপ কল করা হয়।ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ওই ব্যক্তিকে বলা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি টাকা পাঠাতে। পুলিশ সূত্রে খবর, জালিয়াতির এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হয়েছে দুবাই, কম্বোডিয়ার মতো দেশ থেকে।সিবিআই বা পুলিশের নাম করে ফোন করে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখাতো প্রতারকরা।মোটা টাকার বিনিময়ে রফার টোপ দিয়ে টার্গেটের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হত বড় অঙ্কের টাকা।তারপর জালিয়াতির সেই টাকা ছড়িয়ে দেওয়া হত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
 
রাণাঘাট পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন,'দুবাই বা কম্বোডিয়া থেকে গোটা বিষয়টি পরিকল্পনা করা হয়েছে। এখনও পর্যন্ত ৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ১০০-র বেশি অ্যাকাউন্ট ফ্রিজ করেছি।' ধৃতদের থেকে ৪ লক্ষ টাকা উদ্ধার করা গেছে বলে দাবি করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল,  ব্যাঙ্কের পাসবুক,  চেক বই,  প্যান কার্ড সহ একাধিক নথি। পুলিশ সূত্রে খবর, বিদেশ থেকে কীভাবে এই রাকেট চালানো হচ্ছিল, তা জানতে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন, নতুন বছরে সাতসকালে লোকাল ট্রেনের পথে 'বাধা' এই শাখায় ! পূর্বরেলের কোন বিজ্ঞপ্তিতে বিক্ষোভ TMC-র ?

সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদে ঘটেছিল ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন এক ইঞ্জিনিয়ার। যেখানে ওই ব্যক্তি ৬দিন ডিজিটাল অ্য়ারেস্ট হয়ে ছিলেন। অধিকাংশ ক্ষেত্রে এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় কোটি টাকার ক্ষতির মুখোমুখী হচ্ছে দেশবাসী। ক্রমশ বেড়েই চলেছে এই জালিয়াতির ঘটনা। অনেক সময় প্রতারিতরাক্তি বুঝে উঠতেই পারছেন না যে, প্রকৃতই তার সঙ্গে ঠিক কী হল ! তবে আপনার সঙ্গে ও ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনা ঘটলে National Cyber ​​Crime Helpline ১৯৩০-তে ফোন করুন ও অভিয়োগ রেজিস্টার করুন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Madan Mitra: মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
Weather Alert: ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই
ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই
TMC 21 July: একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও
একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও

ভিডিও

Mamata Banerjee |
TMC - 21th July News |
Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget