এক্সপ্লোর

Bengal Post-Poll Violence : ভোট পরবর্তী হিংসার অভিযোগে এবার ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Anubrata Mondal Questioned Earlier : ভোট পরবর্তী হিংসা মামলায় এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে

দুর্গাপুর : রাজ্যে ভোট পরবর্তী হিংসার (Bengal Post Poll Violence) অভিযোগের তদন্তে তৃণমূলের ময়ূরেশ্বরের বিধায়ক (TMC Mayureshwar MLA) অভিজিত্‍ রায়কে প্রায় ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। তাঁকে দুর্গাপুরের সিবিআই ক্যাম্প ডেকে পাঠানো হয়। আজ সকাল সোওয়া ১০টা নাগাদ তিনি হাজির হন সিবিআইয়ের ক্যাম্প অফিসে। অভিজিৎ রায় বেরিয়ে আসার পর ১১টা নাগাদ সিবিআই অফিসে ঢোকেন তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি আব্দুল মান্নান। তাঁর জিজ্ঞাসাবাদ এখনও চলছে।

ভোট পরবর্তী হিংসা মামলায় এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূলের ৩ বিধায়ক ও পূর্ব বর্ধমান এবং বীরভূমের শাসকদলের ব্লক স্তরের একাধিক নেতাকে। যে তিন তৃণমূল বিধায়ককে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন লাভপুরের বিধায়ক অভিজিত্‍ সিংহ, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

আরও পড়ুন ; খুনের দিন কেন ফোন অনুব্রতকে! ভোট পরবর্তী হিংসা মামলায় দুই বিধায়ককে সিবিআই জেরা

এই ইস্যুতে কটাক্ষ করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, এটাই তো মুশকিল। সিবিআই ডাকছে, চা-সিঙাড়া খাওয়াচ্ছে, তারপর জিজ্ঞাসা করছে, কবে বিজেপিতে যোগ দেবেন। এটা অনেক পুরনো খেলা। আমি চাই, এদের ডাকুক এবং জমা রাখুক।

এর আগে শনিবার দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন লাভপুরের বিধায়ক অভিজিত্‍ সিংহ এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। সিবিআই সূত্রে খবর, ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় হাজিরা দিতে বলে লাভপুরের তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছিল। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুই বিধায়ক। 

সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে এসে অভিজিৎ জানান, ‘‘আমাকে ফোন করা হয়েছিল। তার পর হোয়াটস্যাপ নম্বর চাইল, দিলাম। তাতে নোটিস পাই। তদন্তকারীরা ডেকেছেন, তাই এসেচি। কেন ডেকেছেন, কী বৃত্তান্ত জানি না। আমি একজন আইন মেনে চলা নাগরিক। তদন্তকারীরা ডেকেছেন, তাই এসেছি।’’

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget