এক্সপ্লোর

Alipurduar News: ১ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আলিপুরদুয়ারে হানা CBI-র

CBI Raid Alipurduar: হাইকোর্টের নির্দেশে আলিপুরের সমবায় সমিতির তদন্তে সিবিআই।

আলিপুরদুয়ার: সমবায় ব্যাঙ্কে ৫০ কোটি টাকা তছরুপের অভিযোগের (Cooperative Corruption Case) তদন্তে ফের আলিপুরদুয়ারে সিবিআই। সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। হাইকোর্টের নির্দেশে আলিপুরের সমবায় সমিতির তদন্তে সিবিআই। ১ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আলিপুরদুয়ারে হানা সিবিআইয়ের (CBI)। 

গতসপ্তাহে সমবায় দুর্নীতির অভিযোগের তদন্তে আলিপুরদুয়ারে অভিযান চালিয়েছিল সিবিআই। মূলত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ পেয়েই ৫০ কোটি টাকার দুর্নীতির তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি। আলিপুরদুয়ারে একযোগে তিন জায়গায় হানা দিয়েছিল সিবিআই। সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে পৌঁছে গিয়েছিল ৩ সদস্যের সিবিআই টিম।

প্রসঙ্গত, আগে CBI, ED-কে শুধু দক্ষিণবঙ্গে দেখা যেত। বাম ও তৃণমূলের দৌলতে এখন আলিপুরদুয়ারেও পা রাখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সমবায় দুর্নীতির তদন্ত নিয়ে এবার এভাবেই, বাম ও তৃণমূলকে নিশানা করলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)। কলকাতা হাইকোর্টের নির্দেশে, আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতির তদন্ত শুরু করেছে CBI ও ED। জেলায় গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরাও। সম্প্রতি এই প্রেক্ষাপটে এবার সমবায় দুর্নীতিকে হাতিয়ার করে উত্তরবঙ্গেও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি ও বিধায়ক মনোজ টিগ্গা। একইসঙ্গে বিগত বাম আমলকেও বিঁধেছেন তিনি।

রাজ্যে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সেই তালিকায় এবার সমবায় দুর্নীতিও। সম্প্রতি গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ উঠেছিল। ১৬ জুন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এরপর চলতি বছরের ২৭ জুন সমবায়ের ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ।

কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠায়, সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসের সামনে বিক্ষোভ চালিয়েছি আমানতকারীরা। প্রায় ১০ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত নিয়ে প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন আমানতকারীরা। এরপর কামালগাজি-বারুইপুর বাইপাসের গোবিন্দপুরে ঘণ্টাতিনেক ধরে অবরোধ চলে। 

আরও পড়ুন, মহালায়ার আগে সরেছে মেঘ, কী বার্তা হাওয়া অফিসের ? 

উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক সমবায়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আমানতকারীদের আক্ষরিক অর্থেই পথে বসার জোগাড়। সোনারপুরেও রাজ্যের আরও এক সমবায় সমিতিতে উঠেছে ১০ কোটি টাকা তছরুপের অভিযোগ। সমবায়েরই আধিকারিকদের একাংশ এতে জড়িত বলে অভিযোগ তুলেছেন আমানতকারীরা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি, বলে অভিযোগ তাঁদের।  

 

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, একাধিক প্যান্ডেলে বাতিল করা হল VIP পাস, জারি হল নির্দেশিকা
দুর্গাপুজোয় মহাবিপর্যয়, একাধিক প্যান্ডেলে বাতিল করা হল VIP পাস, জারি হল নির্দেশিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget