এক্সপ্লোর

Municipal Scam : রাজ্যের ৬ জায়গায় CBI হানা, BJP বিধায়ক-সহ স্ক্যানারে আরও কারা ?

CBI On Municipal Scam : সোমবার সাতসকালে ফের রাজ্যের বুকে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা: বছর পেরোলেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2023)। সদ্য দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধর্না কর্মসূচি পালন করছে তৃণমূল (TMC)। এদিকে দিল্লি থেকে ফিরেই রাজভবনের সামনে ধর্নায় বসেছে অভিষেক (Abhishek Banerjee)। এহেন পরিস্থিতিতে পুর নিয়োগ দুর্নীতিতে (Municipal Recruitment Scam) গতকাল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hikam) এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। আর ২৪ ঘণ্টা পেরোনোর আগেই এবার পুর নিয়োগ দুর্নীতিতে বাংলার ৬ জায়গায় সিবিআই হানা। 

এবার নাম জড়িয়েছে বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের (Partha Sarathi Chatterjee)। তবে শুধুই রানাঘাটে বিজেপি বিধায়কের বাড়িতেই নয়, সোমবার উলুবেড়িয়া, ডায়মন্ড হারবারের ৬টি জায়গায় চলছে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতে এবং উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই (CBI)। 

পুজোর মুখে ফের অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। গতকাল নিজাম প্যালেস থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল একদিকে চেতলায় রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যান। অন্য একটি দল পৌঁছে যান কামারহাটির তৃণমূল বিধায়ক, মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে। এই মুহূর্তে মদন মিত্রের বাড়ির আশপাশেও কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরা। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সূত্রের খবর, ২০১৭ সালে পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতেই তল্লাশি। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে অভিযান চালিয়েছিল আর এক কেন্দ্রীয় এজেন্সি ইডি। এরপর গতকাল ঠিক সকাল সাড়ে ৯টা নাগাদ মদন মিত্রের বাড়িতে ঢুকেছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ২ জন অফিসার ছাড়াও ব্যাঙ্কের কয়েকজন অফিসারও রয়েছেন ওই দলে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও নিয়ে আসা হয়। এই মুহূর্তে কামারহাটির বিধায়কের গোটা বাড়ি কার্যত নিরাপত্তার মোটা চাদরে মুড়ে ফেলেছেন সশস্ত্র জওয়ানরা। কিছু ক্ষণ আগে, কালীঘাট থানার কয়েক জন পুলিশকর্মী সেখানে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু জওয়ানরা তাঁদেরও আটকে দেন।

আরও পড়ুন, সিকিমে নিখোঁজ কোচবিহারের রাজমিস্ত্রি, হানিমুনে গিয়ে আটকে বাগদার দম্পতি

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত ৫ অক্টোবর খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষের বাড়িতে ১৯ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ED। একাধিক পুরসভা ও পুরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়ি-সহ ১৪টি জায়গায় তল্লাশি চলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget