এক্সপ্লোর

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহের-সহ ৩ জনের বাড়িতে সিবিআই হানা

East Midnapore News: বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আবু তাহের-সহ তিন তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে হানা দিল CBI।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় নন্দীগ্রামে তৃণমূল (Trinamool) নেতা আবু তাহের-সহ ৩ জনের বাড়িতে সিবিআই (CBI) হানা। সকালেই তৃণমূল পরিচালিত নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহেরের বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা শেখ খুশনবি ও তৃণমূল কর্মী শেখ আমানুল্লার বাড়িতেও এদিন তল্লাশি চালায় সিবিআই। 

ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত সিবিআইয়ের: রাজ্যের দুই প্রান্তে সক্রিয় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি নগদ ও বিপুল সোনা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আবু তাহের-সহ তিন তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে হানা দিল CBI। ২০২১-এ বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিনই, ৩ মে বিজেপি কর্মী দেবব্রত মাইতির ওপর তৃণমূল হামলা করে বলে অভিযোগ। ১০ দিন পর, ১৩ মে  কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

সিবিআই সূত্রে দাবি, সেই মামলায় তৃণমূল নেতা ও নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের, বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ খুশনবি, এবং তৃণমূল কর্মী শেখ আমানুল্লাকে একাধিকবার তলব করা হলেও, হাজিরা দেননি তাঁরা। CBI-এর আর্জির ভিত্তিতে গত সোমবার হলদিয়া মহকুমা আদালত আবু তাহের-সহ ৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই এদিন সকাল সাতটায় তিনটি দলে ভাগ হয়ে, তিন তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে হানা দেয় CBI। যদিও তিন নেতার কেউই সেই সময় বাড়িতে ছিলেন না। কেন্দামারির গোপীমোহনপুরে আবু তাহেরের বাড়িতে যায় তদন্তকারীদের একটি দল। বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তারপর বাড়ির ভিতরেও চলে তল্লাশি। আবু তাহেরের বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে, সামসাবাদে একইভাবে শেখ খুশনবি এবং শেখ আমানুল্লার বাড়িতেও হানা দেয় CBI।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে CBI। তবে নন্দীগ্রামে একসঙ্গে দলের তিন নেতা-কর্মীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দেওয়ায়, নাম না করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি স্বদেশ দাস বলেন, “সিবিআই তাদের কাজ করবে, আদালতের নির্দেশে করছে, কিন্তু চাইব যাতে নিরপেক্ষ কাজ করে। বোঝাই যাচ্ছে একটি দলের হয়ে কাজ করছে, মির্জাফরের হয়ে কাজ করছে।’’ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “দেবব্রত মাইতিকে চক্রান্ত করে মেরে ফেলেছে, সিবিআই-এর উপর আস্থা আছে। আইন আইনের মতো চলছে। এতে আমাদের দলের যোগ নেই।’’ গত বছর অক্টোবরে, বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের অভিযোগে, শেখ সুফিয়ানের জামাই-সহ ১১জন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করে CBI। সেই মামলাতেই আরও তিন তৃণমূল নেতা-কর্মীর খোঁজে বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আরও পড়ুন: Abhishek Banerjee: তৃণমূল ভবনে আজ দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পরাজয়ের পরও মমতা-তৃণমূলে ছিলেন
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পরাজয়ের পরও মমতা-তৃণমূলে ছিলেন
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget