এক্সপ্লোর

Kalighat Kaku Bengal Recruitment Scam : কালীঘাটের কাকু'কে সিবিআই তলব, নিজাম প্যালেসে হাজিরা

Bengal Recruitment Scam : কালীঘাটের কাকু'কে সিবিআই তলব । নিজাম প্যালেসে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র

প্রকাশ সিনহা, কলকাতা :  কালীঘাটের ( Kalighat ) কাকু'কে সিবিআই ( CBI ) তলব । নিজাম প্যালেসে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র । গতকাল রাতে সুজয়কৃষ্ণ ভদ্রকে নোটিস দেয় সিবিআই । 

সূত্রের খবর, গতকাল রাতে নোটিস পাঠানো হয়। সকাল ১১টার কিছু আগে নিজাম প্যালেসে হাজির হন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। কুন্তল ঘোষের মুখে কালীঘাটের কাকুর কথা শুনেছিলেন বলে দাবি করেন তাপস মণ্ডল। এরপর গোপাল দলপতির মুখেও উঠে আসে কালীঘাটের কাকুর নাম। এই 'কালীঘাটের কাকু' শব্দবন্ধ প্রথমবার শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির মুখে। তিনি বলেছিলেন, কালীঘাটে কাকুর কাছে টাকা পাঠাতে হবে। বারবার বলতেন কুন্তল ঘোষ ।                     

এবার এই কালীঘাটের কাকুর থেকে কী জানতে চাইবে সিবিআই ? প্যালেসে ঢোকার সময় তিনি সাংবাদিকদের জানান, স্ত্রী অসুস্থ । তবু তিনি এসেছেন। নইলে সিবিআই বলতে পারে তিনি তদন্তে অসহযোগিতা করছেন। তিনি আরও বলেন, একটা কাগজে লিখে সিবিআই ডেকে পাঠায়। কী লেখা আছে , তিনি তা বলতে পারেননি। তবু তিনি হাজির হয়েছেন আইনজীবী নিয়ে।                   

কে এই 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র? কালীঘাটের সঙ্গে তাঁর যোগযোগ কোথায়? তিনি কতটা প্রভাবশালী? নিয়োগ দুর্নীতির সঙ্গে কি সুজয়কৃষ্ণ ভদ্রের বিশেষ সম্পর্ক রয়েছে? এনিয়ে, রাজ্য-রাজনীতিতে উথালপাথালের মধ্য়েই,  নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল সামনে আলেন কালীঘাটের রহস্যময় কাকুর নাম। 'কালীঘাটের কাকু' হলেন সুজয়কৃষ্ণ ভদ্র, বলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। 

এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুজয় খোলসা করলেন তাঁর কালীঘাট-কানেকশন। তিনি বলেন ' তাপস মণ্ডলকে চিনি না, এই জায়গার কী নাম, আমার কর্মস্থল নিউ আলিপুর, কালীঘাটের কাকু কোথা থেকে এল, আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা বলছে তারা এই ব্যাখ্যা দিতে পারবেন। ' 

বালিগঞ্জে প্রায় দেড় কোটি টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্য়ুইটারে লিখেছিলেন, ' কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা - সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো।' 


 

 

 

সেরা শিরোনাম

Mamata TMC: মমতা তৃণমূল কংগ্রেসের নেতা মজিদ আনসারিকে গ্রেফতার করল পুলিশ
মমতা তৃণমূল কংগ্রেসের নেতা মজিদ আনসারিকে গ্রেফতার করল পুলিশ
News Live: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
Chorbagan Stampede : “চোরবাগান কেসে ভয় পেয়েছে, কেন তমোঘ্ন ঘোষ গ্রেফতার হচ্ছে না ?”, প্রশ্ন কুণালের, পাল্টা সজল
“চোরবাগান কেসে ভয় পেয়েছে, কেন তমোঘ্ন ঘোষ গ্রেফতার হচ্ছে না ?”, প্রশ্ন কুণালের, পাল্টা সজল
Sharadwat Mukherjee: বাতিল পুজোর টানা ছুটি, এবার থেকে কীভাবে ছুটি পাবেন ডাক্তার ও হাসপাতালের কর্মীরা ? জানালেন স্বাস্থ্যমন্ত্রী
বাতিল পুজোর টানা ছুটি, এবার থেকে কীভাবে ছুটি পাবেন ডাক্তার ও হাসপাতালের কর্মীরা ? জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget