এক্সপ্লোর

CBI: বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের মৃত্যুর ঘটনায় পরেশ পালকে তলব সিবিআইয়ের

বুধবার সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রকাশ সিনহা, কলকাতা: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী (BJP Worker) অভিজিত্‍ সরকারের মৃত্যুর ঘটনায় পরেশ পালকে (Paresh Pal) তলব করল সিবিআই (CBI)। সূত্রের খবর, বুধবার সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ককে (TMC MLA)। গত শনিবার পরেশ পালকে সিবিআই জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন অভিজিতের দাদা বিশ্বজিত্‍। সিজিও কমপ্লেক্সের (CGO Complex) সামনে ধর্নাতেও বসেছিলেন বিশ্বজিত্‍ সরকার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

বিজেপি কর্মী খুনের তদন্তে তৃণমূল বিধায়ককে তলব: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। মৃত বিজেপি কর্মীর দাদা সহ পরিবারের সদস্যরা একাধিকবার পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। পরিবারের অভিযোগ, ঘটনার দিন হামলা চালানো হয় পরেশ পালের নির্দেশেই। তারপর খুন করা হয়। সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় এবার তলব করা হল তৃণমূল বিধায়ককে। তদন্ত করতে গিয়ে একাধিকবার পরেশ পালের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর। সূত্রের খবর, অভিযোগ উঠেছে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বক্তৃতার সময় হামলা চালানো, খুনের হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। বিধানসভা ভোটের পরই মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় এবার তলব করা হল পরেশ পালকে। 

ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শনিবার সিবিআই দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ করেন তাঁর দাদা। বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে তৃণমূল বিধায়ক পরেশ পাল ও তৃণমূলের কাউন্সিলর স্বপন সমাদ্দারকে কেন সিবিআই ডাকছে না এই প্রশ্ন তুলে এদিন সিজিও কমপ্লেক্সের বাইরে ধর্নায় বসেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার ও তাঁর এক বন্ধু। এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পুলিশের অনুমতি ছাড়া ধর্নায় বসায় ২ জনকে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। 

আরও পড়ুন: South 24 Parganas News: গভীর রাতে কাঠের মিলে অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল ভাঙড়ে

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget