এক্সপ্লোর

Saokat Molla: কয়লা পাচারকাণ্ডে তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে সিবিআই তলব

আনতে বলা হয়েছে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট। তৃণমূল বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে, সেই সংক্রান্ত সমস্ত নথিও আনতে বলা হয়েছে।

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে (Saokat Molla) তলব করল সিবিআই (CBI)। সূত্রের খবর, আগামিকাল সকাল ১১টা নাগাদ ক্যানিং (Canning) পূর্বের বিধায়ককে নিজাম প্যালেসে (Nizam Palace) ডাকা হয়েছে। আনতে বলা হয়েছে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট। সিবিআই সূত্রে খবর তৃণমূল বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে, সেই সংক্রান্ত সমস্ত নথিও আনতে বলা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে কয়লা পাচারে (Coal Smuggling) নাম জড়ানো হয়েছে। সিবিআই-কে দিয়ে ডাকা হচ্ছে। প্রতিক্রিয়া ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। 

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: গত ৭ মে কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির (Delhi) পাতিয়ালা হাউস কোর্ট। ইডি সূত্রে খবর, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিষেক-পত্নীর নামে। ২০ অগাস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, বারবার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না অভিষেক-পত্নী।

আদালতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তাঁরা, সেই মামলার শুনানি এখনও হয়নি। পাল্টা ইডির তরফে বলা হয়, আবেদন করা হলেও তা সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। দু’ পক্ষের সওয়াল শোনার পর, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। খবর সূত্রের।

আরও পড়ুন: Chittaranjan Mandal : 'আমি মন্ত্রী, আইন আবার কী' কীভাবে একের পর এক নেতাদের সুপারিশ আসত! বিস্ফোরক SSC’র প্রথম চেয়ারম্যান

বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত: চলতি মাসের শুরুতেই কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে সিবিআই। হুলিয়া জারি করে সংবাদপত্রে নোটিস। প্রাক্তন যুব তৃণমূল নেতাকে ইতিমধ্যেই ফেরার ঘোষণা করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ২০ জুনের মধ্যে বিনয় মিশ্রকে আদালতে হাজির হওয়ার শেষ সুযোগ দেওয়া হয়েছে। এবার বিনয় মিশ্রর নামে হুলিয়া জারি করে বিভিন্ন সংবাদপত্রে নোটিস দিল সিবিআই। গরু এবং কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget