এক্সপ্লোর

Chittaranjan Mandal : 'আমি মন্ত্রী, আইন আবার কী' কীভাবে একের পর এক নেতাদের সুপারিশ আসত! বিস্ফোরক SSC’র প্রাক্তন চেয়ারম্যান

Chittaranjan Mandal On SSC : '' অক্টোবর মাসে পার্থ চট্টোপাধ্যায় ডাকলেন। বললেন, ছেড়ে দিন।  উনি দলের মহাসচিব।  দোর্দণ্ডপ্রতাপ।  খুব খারাপ লেগেছিল সেদিন। '' বিস্ফোরক SSC’র প্রাক্তন চেয়ারম্যান

কলকাতা : SCC’র নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য! এই প্রেক্ষাপটেই এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেন, তৃণমূল আমলে SSC’র প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ( Chittaranjan Mandal )। তিনি দাবি করেন, ' প্যাডের পর প্যাড। প্রচুর সুপারিশ। বিভিন্ন জায়গা থেকে প্রচন্ড চাপ ছিল । কোথাও তালিকা করে দেওয়া, চাকরি করে দেওয়া,  নেতারাই সুপারিশ করত। ' পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কেও বিস্ফোরক দাবি করেন তিনি। এই নিয়েই বুধবার এবিপি আনন্দ-র ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মুখ খোলেন তিনি।

    • SSC তো খাতায়-কলমে একটি স্বশাসিত সংস্থা। তাহলে কীভাবে এত চাপ আসত ? 

      এই নিয়ে SSC’র প্রথম চেয়ারম্যান (School Service Commission chairman ) চিত্তরঞ্জন মণ্ডল দাবি করেন, এটি পুরোপুরি স্বশাসিত সংস্থা নয় মোটেই, এর নিয়ম কানুন নির্ধারন করে সরকারই। টাকা বরাদ্দও করে সরকারই। SSC’র চেয়ারম্যান পদটিকে অনেকেই রাজনৈতিক নিয়োগ বলে থাকেন, সেটি শ্রুতিকটূ হলেও পুরোপুরি অস্বীকার করা যায় না। তাই সরকার চালায় যে দল, তাদের একটা প্রভাব মানতেই হয়। পার্থ চট্টোপাধ্যায় তখন শিক্ষামন্ত্রী না থাকলেও, তৃণমূলের মহাসচিব ছিলেন। তাই তিনি যখন কারও কথা বলছেন, তখন আর অন্যথা করার উপায় থাকে কি ?
      SSC নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য, তখন পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক দাবি করেছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান! তাঁর দাবি, '' চাপ বাড়তেই থাকল। নতি স্বীকার করিনি। কিন্তু, চাপ বাড়তেই থাকল। অক্টোবর মাসে পার্থ চট্টোপাধ্যায় ডাকলেন। বললেন, ছেড়ে দিন।  উনি দলের মহাসচিব।  দোর্দণ্ডপ্রতাপ।  খুব খারাপ লেগেছিল সেদিন। ''

  • শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, দলের অন্যান্য নেতা মন্ত্রীদের তরফেও আসত সুপারিশ। তাদের কথাও কি মানতে হত, আর হলে কীভাবেই বা মানতে হত ? 

    ' যিনি চেয়ারম্যান থাকেন তাঁর একটা দায়িত্ব থেকেই যায়। সব সময় সুপারিশ মানা হত না। আর আমি তো একা নই, একটা কমিশনও নিয়োজিত ছিল। কমিশনের সকলেই আমার সঙ্গে সহমত ছিলেন। কি্ন্তু মুশকিল হল, নেতা মন্ত্রীরা নিজেদের নিয়মের ঊর্ধ্বে মনে করেন। কিন্তু আমি তাঁদের নাম বলতে পারব না। প্রমাণ আমার কাছে নেই। আমি মন্ত্রী, আইন আবার কী ! আমি মন্ত্রী, আমিই আইন ! ' , মন্তব্য TMC আমলের SSC’র প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের। 

  • তৃণমূল দল করতেন চিত্তরঞ্জন মণ্ডল, ২১ জুলাইয়ের মঞ্চেও থেকেছেন। তাহলে সমস্যার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাননি ? 

    মমতা বন্দ্যোপাধ্যায় তো নিয়োগের দিনই বলেছিলেন , নিয়ম মেনে কাজ করতে। তাই তিনি সেলফ চেকিং-এর নানা পদক্ষেপ নেন, জানালেন চিত্তরঞ্জন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের পরিধি আরও বেড়ে যায়। তারপর আর কথা হয়নি। ব্রাত্য বসুকে তিনি জানিয়েছিলেন। তিনি একেবারে পদ ছাড়তে বারণ করেছিলেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ই বাড়িতে ডেকে বলেন, ছেড়ে দিতে। 

  • কুণাল ঘোষ এই পরিপ্রেক্ষিতে মন্তব্য করেন, চিত্তরঞ্জন মণ্ডল একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যান, তার কথায় কতটুকু সারবত্তা আছে ! তিনি কি সত্যিই বিজেপিতে গিয়েছিলেন ? 

    কুণাল ঘোষ একটু ঝুঁকি নিয়ে ফেলেছেন। দল মনে করে, আমি এতদিন দলটা করেও রাজনীতির র-ও বুঝি না। উনি যে এই মন্তব্য করলেন, পরে বিপদে পড়ে যাবেন না তো ? উনি বলেছেন, সিবিআই-এর কাছে যেতে। সেটা আমি যাব কি না, সেটা তো আমি ঠিক করব। আর তাছাড়া ' বাজার গরম করা ' মন্তব্যটি খুবই বেদনাদায়ক।  
    আর বিজেপিতে যোগ দেওয়ার পিছনে দুটি কারণ আছে। এক তাঁদের তরফে অনুরোধ এসেছিল। তাছাড়া এই দলটায় কে আছে, কে নেই , খুব বড় নেতা ছাড়া তো বোঝা যায় না ! আমি বসে গেলেও তো, পার্টি কী করছে, না করছে, সেই নিয়ে সাধারণ মানুষের থেকে কথা শুনতে হত ! 


  • এই মুহূর্তে কি বিজেপির সঙ্গে যুক্ত আছেন ?

    আমি প্রথম দিকে কিছু কাজ করলেও, ইদানীং নিজস্ব কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ায় একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে। 

    সব মিলিয়ে SSC’র নিয়োগ দুর্নীতি প্রায় প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget