এক্সপ্লোর

Bipin Rawat Demise: কপ্টার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াতের নিরাপত্তারক্ষী দার্জিলিঙের তাকদার বাসিন্দা হাবিলদার সৎপাল রাই

Sad demise of CDS Gen Bipin Rawat: পাহাড়-জঙ্গল-চা বাগানে ঘেরা, ছবির মতো সুন্দর জায়গা। তামিলনাড়ুর সেই কুন্নুরেই বুধবার ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন এ রাজ্যেরও একজন বাসিন্দা।

কলকাতা: তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদেরই একজন চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। তিনি দার্জিলিঙের তাকদার বাসিন্দা। তাঁর মৃত্যুতে পাহাড়ে শোকের ছায়া। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।

এদিনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। গুরুতর জখম গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তিনি গুরুতর জখম অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি।

ভারতীয় বায়ুসেনার সবচাইতে নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য M17-v5 হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল কীভাবে? ৬ হাজার মিটার উচ্চতাই হোক বা গভীর রাতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য এলিট বাহিনীকে সীমান্তের কাছাকাছি পৌঁছে দেওয়া, সমস্ত রকম প্রতিকূলতা সত্বেও উড়তে সক্ষম বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টার। দেশের VVIP-রা যাতায়াত করতেন এই কপ্টারে। তাই বিভিন্ন মহলে প্রশ্ন, কীভাবে ঘটে গেল এই দুর্ঘটনা? 

খারাপ আবহাওয়াই কি দুর্ঘটনার কারণ? না কি কপ্টারে টেকনিক্যাল কিংবা মেকানিক্যাল ত্রুটি দেখা গিয়েছিল? কোনও কিছুর সঙ্গে কি ধাক্কা খেয়েছিল কপ্টার? দুর্ঘটনার সময় কত উচ্চতায় ছিল হেলিকপ্টারটি? এটা দুর্ঘটনা না কি নাশকতারও আশঙ্কা রয়েছে? অত্যাধুনিক এই হেলিকপ্টার ভেঙে পড়ার প্রকৃত কারণ কি আদৌ কোনওদিন বেরিয়ে আসবে?

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্যুইটারে জানানো হয়েছে, এই দুর্ঘটনা কেন ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখন সেই তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হবে।

সেরা শিরোনাম

BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget