এক্সপ্লোর

Mamata Banerjee : ‘দিল্লিকে মনে রাখতে হবে, আমাদের আত্মসম্মান সবথেকে বড় সম্পদ’

Mamata Banerjee : বিজেপি নেতাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ ‘বাংলায় থেকে দিল্লিকে বলছে টাকা না দিতে’

কলকাতা : শিশু দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্মার্ট ফোন বা ট্যাব প্রদান করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। মুখ্যমন্ত্রীর এদিনের বক্তৃতাতেও আবারও কেন্দ্রের উদ্দেশে হুঙ্কার ও রাজ্যের নানা প্রকল্পের কথা স্থান পেল। 

রাজ্যে নতুন ৩০টি বিশ্ববিদ্যালয়
মুখ্যমন্ত্রী এদিন বলেন, তৃণমূল সরকারের আমলে এই রাজ্যে নতুন ৩০টি বিশ্ববিদ্যালয় হয়েছে। এছাড়া আরও ৬টি মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছে রাজ্যে। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্মার্ট ফোন বা ট্যাব প্রদান করা হচ্ছে, বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

‘কাজ করতে গেলে ভুল হবেই'
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কাজ করতে গেলে ভুল হবেই। ভুল করলে শুধরে নিতে হয়’। তাঁর মতে, ‘যদি কেউ ভুল করে, তা শুধরে নেওয়া হবে। ভুল করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে’ 

সম্প্রতি শিক্ষা ও নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে একের পর এক নেতা-মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে। এই নিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুে সরব হচ্ছে বিরোধীরা। সেই সঙ্গে একের পর এক বিস্ফোরক দাবি করছে সিবিআই ও ইডি। সম্প্রতি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রীর কুরুচিকর মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহেই মুখ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু কিছু মানুষ সারাক্ষণ চক্রান্ত, অপপ্রচার করে চলেছে। ‘কেউ কেউ বাংলাকে ভালবাসে না...‘সঙ্কটকে এড়িয়ে চলাই আমাদের কাজ’। 

'আমাদের আত্মসম্মান সবথেকে বড় সম্পদ’
বিজেপি নেতাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ ‘বাংলায় থেকে দিল্লিকে বলছে টাকা না দিতে’। ‘দিল্লিকে মনে রাখতে হবে, আমাদের আত্মসম্মান সবথেকে বড় সম্পদ’। ‘আমাদের আত্মসম্মান কেড়ে নিতে দেব না’। ‘কখনও লোভ করতে যেও না’। ‘লোভ সম্বরণ করলে কোনও বিপদ হবে না’। 

বাংলার শিক্ষাব্যবস্থা নিয়েও ইতিবাচক বার্তা দেন মুখ্যমন্ত্রী। ‘আগে স্কুল-কলেজে কম নম্বর দিত, এখন কেউ ৯০, কেউ ৯৯ পাচ্ছে। সিবিএসই, আইসিএসই-র সঙ্গে কীভাবে প্রতিযোগিতা করবে বাংলার পড়ুয়ারা? আমি ক্ষমতায় এসে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিই’ নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে বললেন মুখ্যমন্ত্রী। 

                                                                                                                              

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget