এক্সপ্লোর

UNESCO Durga Puja 2022 : ডোনা গঙ্গোপাধ্যায়ের দলের নৃত্যানুষ্ঠান, শিল্পীদের সংবর্ধনা, আজ কেন্দ্রের তরফে শহরে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন

অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হবে প্রতিমা ও মণ্ডপ শিল্পী, অলঙ্কার শিল্পী, ঢাকি, পুরোহিত, বাউল শিল্পী, বিভিন্ন রাজবাড়ি, পুজো কমিটির প্রতিনিধি-সহ ৩০ জনকে।

শিবাশিস মৌলিক, রুমা পাল, কলকাতা : রাজ্যের পর এবার কেন্দ্র। দুর্গাপুজোকে দেওয়া ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচি 
শনিবার দুপুর ২টো থেকে ভারতীয় জাদুঘরে অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি।  কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও মঞ্চে হাজির থাকবেন। অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হবে প্রতিমা ও মণ্ডপ শিল্পী, অলঙ্কার শিল্পী, ঢাকি, পুরোহিত, বাউল শিল্পী, বিভিন্ন রাজবাড়ি, পুজো কমিটির প্রতিনিধি-সহ ৩০ জনকে।

দীক্ষামঞ্জরীর নৃত্য অনুষ্ঠান
থাকছে নানা সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর নৃত্য অনুষ্ঠান থাকছে। আগমনী গান গাইবেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। 

 ইউনেস্কো-র অনুষ্ঠান
এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ' এটা তো আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত? ' শহরে কেন্দ্রের উদ্যোগে ইউনেস্কো-র অনুষ্ঠান নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। 

বিজেপির প্রাক্-পুজো সম্মিলনী
অন্যদিকে শনিবারই বিজেপির প্রাক্-পুজো সম্মিলনী। হেস্টিংসে রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী। রবিবার থেকে রাজ্যের একাধিক জায়গায় পুজো উদ্বোধন করবেন মিঠুন। তার আগে বিজেপি নেতৃত্বের সঙ্গে ঘরোয়া আলাপচারিতা। আগামীকাল সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী। 

সল্টলেকের EZCC-তে BJP র দুর্গাপুজো, এবার তৃতীয় বছরে পা দিচ্ছে। যে পুজোর এবারের অন্যতম বিষয়বস্তু হল ‘অপার কীর্তি’ ! পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ বাড়ি রয়েছে শান্তিনিকেতনে। যে বাড়ির নাম ‘অপা’। সেই ‘অপা’-ই এবার অন্যতম বিষয়বস্তু হিসেবে উঠে আসছে বিজেপি আয়োজিত দুর্গাপুজোয়। এবছর EZCC-র পুজোয় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার এখানে পুজো করবেন মহিলা পুরোহিত। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সুলতা মণ্ডল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। 

                                                                                                                                                                                                                                                                 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget