এক্সপ্লোর

South 24 Pargana : ৭ জন মিড ডে মিলের কর্মী ভাগ করে পান ৫ জনের বেতন !

Mid Day Meal Situation : প্রায় ১০-১২ বছর ধরে এভাবেই কম বেতন নিয়ে কাজ করে আসছেন কর্মীরা !

সমীরণ পাল, দক্ষিণ চব্বিশ পরগনা :  প্রধানমন্ত্রী আবাস যোজনা ( PM Awas Yojna ) থেকে ১০০ দিনের কাজের পর ( 100 Days Work )  এবার মিড ডে মিলের ( Mid Day Meal )  'অনুসন্ধানে' জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল। সোমবারই উত্তর থেকে দক্ষিণ, দুই ২৪ পরগনার তিন স্কুল ঘুরে দেখেন তাঁরা। তারপর মঙ্গলবারও বিভিন্ন জেলায় স্কুলগুলিতে ঘুরে দেখেন কেন্দ্রের প্রতিনিধিরা। আর তাতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

 দক্ষিণ ২৪ পরগনার রসকুঞ্জ প্রাণকৃষ্ণ হাইস্কুলে গিয়ে সামনে এলএই তথ্য়। কেন্দ্রীয় প্রতিনিধিরা জানতে পারলেন, ৭ জন মিড ডে মিলের কর্মীকে ভাগ করে দেওয়া হয় ৫জনের বেতন! প্রায় ১০-১২ বছর ধরে এভাবেই কম বেতন নিয়ে কাজ করে আসছেন কর্মীরা। মিড ডে মিলের রান্নাঘর পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রধান শিক্ষকের অফিসে গিয়ে কথাও বলেন তাঁরা। 

অন্যদিকে আবার, চন্দ্রকোণায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা। এমনই অভিযোগ ধামকুড়িয়ার এক বাসিন্দার। তাঁর দাবি, বাড়িতে গিয়ে টিফিন বক্স খুলতেই দেখা যায় মিড ডে মিলের খিচুড়িতে পড়ে রয়েছে একটি আরশোলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বাকি শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ওই খাবার খেতে বারণ করা হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দ্রকোণা ২ নং ব্লকের জয়েন্ট বিডিও।

সোমবারই পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক  ফিরহাদ হাকিম বলেছিলেন, ' কিছু মানুষ বাংলাকে বদনাম করার জন্য কখনও ইঁদুর, কখনও সাপ ফেলে দিয়ে ছবি তোলে, আর তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট নাচতে থাকে। যেখানে মোদি, অমিত শাহ এসে পারল না সেখানে একটা ছুঁচো সাপ এসে পারবে? ... এগুলো আশায় মরে চাষা, আশায় মরছে বিজেপি। ' 

আরও পড়ুন :

মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা !

পড়ুয়াদের পুষ্টি থেকে মিড ডে মিলের খাবারের মান-সহ ৩২টি দিক খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
সোমবার সকালে, প্রথমে বিকাশ ভবনে আসেন কেন্দ্রীয় দলের সদস্যরা। স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মণীশ জৈন, স্কুল এডুকেশন কমিশনার শুভ্র চক্রবর্তী , মিডডে মিলের প্রজেক্ট ডিরেক্টর তপনকুমার অধিকারীর সঙ্গে বৈঠক করেন তাঁরা। কেন্দ্রীয় দলের প্রধান অনুরাধা দত্ত বলেন, ' জয়েন্ট রিভিউ মিশন এটা কেন্দ্রীয় সরকারের রুটিন কাজ, সব রাজ্যে হয়, সেই মতো এখন পশ্চিমবঙ্গে হচ্ছে, পোর্টালে যে তথ্য আছে, সেই তথ্যই দিয়েছে, পরিসংখ্যান তো আমরা তৈরি করব। ' 

মঙ্গলবার, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা পশ্চিম মেদিনীপুর যেতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget