এক্সপ্লোর

MGNREGA Wage Hike: ১০০ দিনের কাজে মজুরি বাড়াল কেন্দ্র, বাকি রাজ্যের তুলনায় বাংলা পিছিয়েই, ফের বঞ্চনার অভিযোগ

TMC on MGNREGA Wage: ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাংলার নাম আছে ৩০ নম্বরে।

আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বাগচী: প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলেছে। কেন্দ্র টাকা না দেওয়ায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা শেষ পর্যন্ত কোষাগার থেকে দিতে হয়েছে বলে জানিয়েছে রাজ্য। সেই আবহেই ফের কেন্দ্রের বিরুদ্ধে বাংলার সঙ্গে বঞ্চনার অভিযোগ উঠল। কারণ ১০০ দিনের কাজ প্রকল্পে মজুরি বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কিন্তু তাতেও বাকি রাজ্যগুলির চেয়ে বেশ খানিকটাই পিছনে রাখা হয়েছে বাংলাকে। (MGNREGA Wage Hike)

১০০ দিনের কাজের প্রকল্পে মজুরি বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে মজুরিবৃদ্ধির কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে যে তালিকা দেওয়া হয়েছে, তাতে ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাংলার নাম আছে ৩০ নম্বরে। রাজ্যের ১০০ দিনের শ্রমিকদের জন্য বর্ধিত দৈনিক মজুরি ধার্য করা হয়েছে ২৫০ টাকা। (TMC on MGNREGA Wage)

কেন্দ্রের এই ঘোষণার পরই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। তিনি লেখেন, '১০০ দিনের প্রকল্পে বাংলার শ্রমিকদের জন্য মোদি সরকার মাত্র ৫ শতাংশ মজুরি বাড়িয়েছে। এটা লজ্জাজনক! অন্য রাজ্যে মজুরি কতটা বেড়েছে দেখুন। বিহার- ৭.৪ শতাংশ, অন্ধ্রপ্রদেশ- ১০.৯ শতাংশ, গুজরাত- ৯.৩ শতাংশ, মধ্যপ্রদেশ- ৯.৯ শতাংশ, ছত্তীসগঢ়- ৯.৬ শতাংশ'। 

আরও পড়ুন: Mahua on Modi: সমাজ সংস্কারক রামমোহনকে কৃষ্ণচন্দ্র ভেবে বসলেন মোদি? অমৃতার সঙ্গে কথোপকথন নিয়ে কটাক্ষ মহুয়ার

তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের শ্রমিকদের ৭ হাজার কোটি বাকি রাখা, বাংলা-বিরোধী বিজেপির জমিদাররা এখন মাত্র ৫ শতাংশ মজুরি বাড়িয়ে বাংলার মানুষকে শাস্তি দিচ্ছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে। এ নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "বিজেপি শাসিত রাজ্যগুলি বেশি পাচ্ছে। এরা বাংলাকে ভাতে মারতে চায়। নির্বাচনের সময় আদর্শ আচরণ বিধি চালুর পর, তার লঙ্ঘন হয়েছে।"

এ নিয়ে এবিপি আনন্দে মুখ খোলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, "বিজেপিশাসিত রাজ্যে বর্ধিত ১০০ দিনের কাজের টাকার মজুরি বাংলার চেয়ে কমও রয়েছে। তৃণমূল দুঃখ পেয়েছে কারণ টাকা যত বেশি আসবে, সেটা ঘুরপথে ওদের পকেটে যাবে।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কথায়, "রাজ্য মনে করলে বাড়াতেও পারে। আমাদের রাজ্যের আর্থিক ক্ষমতা নেই, তাই বাড়াতে পারে না।"

১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়ে আসছে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখেই ব্রিগেডের জনগর্জন থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকার মজুরি বৃদ্ধির ঘোষণা করতেই নতুন করে শুরু হল বাগযুদ্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget