এক্সপ্লোর

Mahua on Modi: সমাজ সংস্কারক রামমোহনকে কৃষ্ণচন্দ্র ভেবে বসলেন মোদি? অমৃতার সঙ্গে কথোপকথন নিয়ে কটাক্ষ মহুয়ার

Mahua Moitra: মঙ্গলবার রাতে ফোনে অমৃতার সঙ্গে কথা বলেন মোদি।

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে বাংলাকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব, সেকথা বলার অপেক্ষা রাখে না। রেখা পাত্র থেকে অমৃতা রায় (Amrita Roy), দলের মহিলা প্রার্থীদের সঙ্গে একে একে ফোনে কথা বলছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু সেই কথোপকথন নিয়েই বিতর্ক দানা বাধতে শুরু করেছে। কৃষ্ণনগরের বিজেপি-র প্রার্থী তথা রাজ পরিবারের সদস্যা অমৃতার সঙ্গে কথোপকথনে মোদি রাজা কৃষ্ণচন্দ্র রায়কে (Krishnachandra Roy), রাজা রামমোহন রায় (Raja Ram Mohan Roy) ভেবে ভুল করেছেন বলে এবার অভিযোগ তুললেন কৃষ্ণনগরেরই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। (Mahua Moitra)

মঙ্গলবার রাতে ফোনে অমৃতার সঙ্গে কথা বলেন মোদি। সংবাদমাধ্যমেও ওই কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশিত হয়। সেখানে রাজা কৃষ্ণচন্দ্রের ভাবমূর্তির প্রসঙ্গ ওঠে। বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে কৃষ্ণচন্দ্র ইংরেজদের হাত ধরেছিলেন বলে আজও তাঁদের 'গদ্দার' কটাক্ষ শুনতে হয় বলে মোদিকে জানান অমৃতা। কৃষ্ণচন্দ্র ইংরেজদের হাত না ধরলে বাংলায় সনাতন ধর্ম শেষ হয়ে যেত, তাঁরা হিন্দু থাকতে পারতেন না বলেও দাবি করেন অমৃতা। 

অমৃতার এই অনুযোগ শুনে মোদি জানান, ছোটবেলায় পাঠ্যবইয়েও রাজা কৃষ্ণচন্দ্রের কথা পড়েছেন তিনি। মোদি বলেন, "ছোটবেলায় আমরাও কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কার নীতি, বাংলার উন্নয়নের মডেলের কথা পড়েছি। যাঁরা ভোটব্যাঙ্কের রাজনীতি করেন, তাঁরা এসব ভুলভাল অভিযোগ করবেন। ৩০০, ২০০ বছর আগের ঘটনা খুঁজে বের করবেন, বদনাম করতে চাইবেন ওঁরা। এখনকার পাপ লুকোতে এসব খুঁজে বেড়ান। অথচ ভগবান রামের কথা উঠলে তখন প্রমাণ চান। অথচ কৃষ্ণচন্দ্রের সময়কার কথা বের করে আনেন। এদের দ্বিচারিতা নিয়ে আপনি চিন্তা করবেন না।"

আরও পড়ুন: Dilip Ghosh: শোকজের পরও বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' সম্বোধন!

মোদির এই মন্তব্য আলাদা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহুয়া। সমাজ সংস্কারক বলতে রামমোহনের সঙ্গে মোদি আসলে কৃষ্ণচন্দ্রকে গুলিয়ে ফেলেছেন বলে দাবি করেন তিনি। মহুয়া লেখেন, 'কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কারমূলক কাজের কথা পড়েছি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজা রামমোহনের সঙ্গে কৃষ্ণচন্দ্রকে গুলিয়ে ফেলেই কি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে একথা বললেন মোদি? খুব খারাপ হোমওয়র্ক স্যর'।

এ নিয়ে বিজেপি-র তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। তবে অমৃতা এবং মোদির ওই কথোপথন ঘিরে বিতর্ক তৈরি হতে সময় লাগেনি। কৃষ্ণচন্দ্র কেন ইংরেজদের হাত ধরেছিলেন, তার যে যুক্তি দিয়েছিলেন, সেই নিয়ে তীব্র সমালোচনা করেছে তৃণমূল। কৃষ্ণচন্দ্র যে সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, বাংলার বুকে পরাধীনতার অন্ধকার ডেকে এনেছিলেন, তা অমৃতা স্বীকার করেছেন বলে জানিয়েছে তারা। অমৃতাকে প্রার্থী করে বিজেপি মেরুকরণের রাজনীতি করছে বলেও অভিযোগ করেছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget