এক্সপ্লোর

CHC News: বাগদা কি স্কটল্যান্ডের পাশে, চন্দনকে তলব প্রসঙ্গে মন্তব্য হাইকোর্টের

Chandan Summoned By CHC: বাগদা কি স্কটল্যান্ডের পাশে? প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় অভিযুক্ত বাগদার রঞ্জন ওরফে চন্দনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে গিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের।

সৌভিক মজুমদার, কলকাতা: বাগদা (bagda) কি স্কটল্যান্ডের (Scotland) পাশে? প্রাথমিকে নিয়োগে (primary) দুর্নীতি (irregularity) মামলায় (case) অভিযুক্ত বাগদার রঞ্জন (ranjan) ওরফে চন্দনকে (chandan) আদালতে হাজির (summon) হওয়ার নির্দেশ দিতে গিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের (high court)। শুক্রবার চন্দনকে হাইকোর্টে আসার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সে প্রেক্ষিতেই মন্তব্য,'বাগদার রঞ্জন কি বাংলাদেশে? বাগদা কি স্কটল্যান্ডের পাশে যে আসতে সময় লাগবে?' 

কী হয়েছে হাইকোর্টে?

অভিযুক্তের আইনজীবী এদিন হাইকোর্টে জানিয়েছিলেন, হলফনামার মাধ্যমে বক্তব্য জানাতে চান রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বলেন, 'হলফনামা দিতে কোনও বাধা নেই। তবে তার আগে চন্দন মণ্ডলকে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে।' হাজিরার জন্য প্রথমে আগামিকাল সময় দেয় হাইকোর্ট। কিন্তু অভিযুক্তের আইনজীবী অনুরোধ করেন, আগামিকালের পরিবর্তে অন্য কোনও দিন যেন সময় দেওয়া হয়। 'আগামিকাল আসতে বাধা কোথায়? চন্দন মণ্ডল কি বাংলাদেশে রয়েছেন? নাকি বাগদা স্কটল্যান্ডের পাশে', পাল্টা প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পরই চূড়ান্ত নির্দেশ। আগামী শুক্রবার চন্দনকে সশরীরে হাজিরা দিতে হবে। আদালতের প্রশ্ন ও তাঁর যা বক্তব্য, সবই সে দিন পেশ করতে হবে।

কোথায় অভিযোগ?

মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করতেন চন্দন, এমনই অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাকরিপ্রার্থীদের তিনি একেবারে সাদা খাতা জমা দিতে বলতেন বলেও অভিযোগ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের ফেসবুক পোস্ট মারফৎ প্রথম চন্দন মণ্ডলের কথা উঠে আসে। বাগদার ওই বাসিন্দা বিরুদ্ধে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে নিয়োগে দুর্নীতির অভিযোগ এনেছিলেন উপেন বিশ্বাস। সেই সময় চন্দনকে খুঁজে বের করার জন্য সিবিআইকে দায়িত্ব দেয় হাইকোর্ট। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তের খোঁজ পায়নি সিবিআই। যদিও এই প্রথম চন্দনের তরফের আইনজীবী আদালতকে জানালেন,. তাঁর মক্কেল হলফনামা দিয়ে বক্তব্য পেশ করতে ইচ্ছুক। তার পরই হাজিরার নির্দেশ।  

আরও পড়ুন:ভিনরাজ্যের বাসিন্দাদের প্রতারণার পর্দাফাঁস, যাদবপুরের বাঘাযতীন থেকে মহিলা-সহ গ্রেফতার ৮

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget