এক্সপ্লোর

Chandannagar College: প্রকাশিত হল বিশেষ খাম, চন্দননগর কলেজকে বিশেষ সম্মান দিল ভারতীয় ডাকবিভাগ

গঙ্গার তীরবর্তী স্ট্য়ান্ড রোডের পাশে হলুদ-সবুজ বিল্ডিং। যার জন্মলগ্ন থেকেই রয়েছে বহু ইতিহাস।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: চন্দননগর কলেজে প্রকাশিত হল বিশেষ খাম। নতুন বছরের শুরুতে কলেজকে বিশেষ সম্মানে ভূষিত করল ভারতীয় ডাকবিভাগ। আর তা উপলক্ষ্য়েই সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকীতে কলেজের মেন বিল্ডিং-এ আয়োজন করা হয় অনুষ্ঠানের। 

গঙ্গার তীরবর্তী স্ট্য়ান্ড রোডের পাশে হলুদ-সবুজ বিল্ডিং। যার জন্মলগ্ন থেকেই রয়েছে বহু ইতিহাস। লোকমুখে এখন এই কলেজ চন্দননগর কলেজ হিসেবে পরিচিত হলেও, বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়েছে এই প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার সেই চন্দননগর কলেজে প্রকাশিত হল বিশেষ খাম। সুভাষ চন্দ্র বোসের জন্মবার্ষিকীতে কলেজের মেন বিল্ডিং-এ আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। দক্ষিণবঙ্গ ডাক বিভাগের অধিকর্তা ঋজু গঙ্গোপাধ্য়ায়। কলেজের অধ্য়ক্ষ দেবাশিস সরকার-সহ বিশিষ্টরা। তিনি জানান, "এটা চতুর্থ কলেজ যেটা সম্মান পেল।''

২০১০ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের দ্বারা ঐতিহাসিক মান্যতা লাভ করে এই কলেজের বিল্ডিং। এরপর ২০২৩ সালের ৬ অক্টোবর এই হেরিটেজ বিল্ডিং-এ স্থাপিত হয় 'চন্দননগর কলেজ মিউজিয়াম'। যেখানে স্বাধীনতা সংগ্রামীদের ব্য়বহৃত অস্ত্র থেকে শুরু করে সেই সময়কার খবরের কাগজ, বই, ছবি রাখা রয়েছে সযত্নে। বিপ্লবীদের হাতে লেখা চিঠি থেকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত নানা ইতিহাস। এমন দুষ্প্রাপ্য় সব জিনিসের রয়েছে চন্দননগর কলেজ মিউজিয়ামে। সম্প্রতি এই মিউজিয়াম বিপ্লবীদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করে, সাধারণ মানুষের জন্য় খুলে দেওয়া হয়েছে তার দরজা।

ফরাসি উপনিবেশের ইতিহাস থেকে স্বাধীনতা অর্জনের লড়াইয়ের বহু স্মৃতি বুকে আগলে। এখানেই শেষ নয়, সম্প্রতি সর্বভারতীয় মূল্যায়নের নিরিখেও চন্দননগর কলেজ ন্যাকের গ্রেড-এ+ স্বীকৃতি পেয়েছে। রাজ্যের প্রথম সরকারি কলেজ হিসেবে NAAC-এর মূল্যায়নে A প্লাস গ্রেড পেয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। গর্বের এই স্বীকৃতির সাক্ষী কলেজ অধ্যক্ষ-সহ পড়ুয়াদের একাংশ। চন্দননগর গভর্নমেন্ট কলেজের সেমিনার হলে কলেজ কর্তৃপক্ষের হাতে সেরার শংসাপত্র তুলে দিয়েছিল NAAC-এর প্রতিনিধিদল। গতবছর ২৫-২৬ জুন চন্দননগর কলেজে গিয়ে সেখানকার শিক্ষার মান-সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন National Assessment and Accreditation Council-এর মূল্যায়নকারী দলের সদস্যরা। চুলচেরা বিশ্লেষণের পর NAAC-এর মূল্যায়নে ৩.৪৬ মান সহ A+ গ্রেড পায় চন্দননগর কলেজ। আর এবার নতুন বছরের শুরুতে এই কলেজকে বিশেষ সম্মানে ভূষিত করল ভারতীয় ডাকবিভাগ। কয়েকদিন পর থেকেই যা ডাকঘরে কিনতে পাওয়া যাবে।

 

আরও পড়ুন: Ferry Service Disruption: ঘন কুয়াশার দাপট, কাটোয়ায় বন্ধ ফেরি পরিষেবা; ভোগান্তি যাত্রীদের

সেরা শিরোনাম

Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget