এক্সপ্লোর

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বাম সংগঠনের মিছিল ঘিরে উত্তেজনা

JU Chaos Ram Temple: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিংয়ের চেষ্টা এবিভিপি সমর্থক কয়েকজন ছাত্রের, স্লোগান পাল্টা স্লোগান, দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সামনে বাম সংগঠনের মিছিল ঘিরে উত্তেজনা (Chaos)। বাম সংগঠনের সম্প্রীতি মিছিল ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসা মিছিলকারীদের।মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিংয়ের চেষ্টা এবিভিপি সমর্থক কয়েকজন ছাত্রের, স্লোগান পাল্টা স্লোগান। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি। গেটেই আটকানোর চেষ্টা, বাধা ঠেলে ভিতরে ঢুকে স্লোগান, পাল্টা স্লোগান এফআইআইয়ের।  

আজ অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। সেই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংয়ের জন্য এদিন প্রোজেক্টর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যান এবিভিপি সমর্থক কয়েকজন ছাত্র। বিশ্ববিদ্যালয় চত্বরে এ ধরনের কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দেন সহ উপাচার্য অমিতাভ বসু ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। প্রথমে গেটেই তাঁদের আটকে দেওয়া হয়। বাধা ঠেলে ভিতরে ঢুকে স্লোগান দিতে থাকেন তাঁরা। পাল্টা স্লোগান দেয় SFI-ও। তাতেই উত্তেজনা ছড়ায়। যদিও, লিখিত আবেদন জানানো হয়েছিল বলে দাবি দাবি করেছেন ABVP সদস্যরা। লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি, বিশ্ববিদ্যালয় চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন ও মিষ্টি বিলির কর্মসূচি ছিল। সবাইকে আজ ID কার্ড দেখিয়ে ঢোকার নির্দেশ দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে কলকাতার রাম মন্দিরও সেজে উঠেছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই রাম মন্দির তৈরি হয় ১৯৪১ সালে। মন্দিরে ভক্তের ঢল নেমেছে। মন্দির সাজানো হয়েছে ফুল-মালায়। জয় শ্রীরাম লেখা পতাকায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে এদিন কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিলের আয়োজন করা হয়। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগ বোঝাতে মিছিলের মূলভাবনা অকালবোধন। ধূপ-ধুনো জ্বালিয়ে, ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির।

মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে আয়োজক শ্রীরাম সেনা। পোস্তার বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যাবে এই শোভাযাত্রা।পাশাপাশি এদিন দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত কলস যাত্রার আয়োজন করা হয়। গেরুয়া পতাকায় রামের ছবি, রাম-লক্ষ্মণ-সীতা সাজিয়ে, গদা নিয়ে, ব্যান্ড বাজিয়ে মিছিল। আয়োজক দমদম পার্কের রাম জন্মোৎসব কমিটি। কলস যাত্রায় অংশ নেন কামদুনি আন্দোলনের মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল।  

আরও পড়ুন, রাম মন্দিরের উদ্বোধনের দিনই TMC-র সংহতি যাত্রা, কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget