এক্সপ্লোর

Raiganj News: পাওনা টাকা চাওয়ায় বচসা, আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ রায়গঞ্জে

West Bengal District News Update: পাড়ার চায়ের দোকানে দেখা হতেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বসচা শুরু। এরপরই তা গড়ায় হাতাহাতিতে। ঘটনায় আহত হয় এক ব্যক্তি।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: চায়ের দোকানে পাওনা টাকা চাওয়ায় শুরু হয় বচসা, তারপর হাতাহাতি! এমনকি আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে।

পাড়ার চায়ের দোকানে দেখা হতেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বসচা শুরু। এরপরই তা গড়ায় হাতাহাতিতে। ঘটনায় আহত হয় এক ব্যক্তি।  আহতের নাম সুরজিৎ দাস। পেশায় সে একজন কাঠ ব্যাবসায়ী। তার বাড়ী রায়গঞ্জ থানার  সুভাষগঞ্জের দাসপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে পাড়ার এক চায়ের দোকানে যায় সুরজিৎ। সেখানে তার সঙ্গে দেখা হয়ে যায় প্রকাশ হালদার ওরফে টাকলু এবং রামপ্রসাদ দাসের। রামপ্রসাদ দাসের বাড়ি সুভাষগঞ্জের দাসপাড়া এলাকাতেই এবং প্রকাশ হালদারের বাড়ি স্থানীয় সোহারইয়ের চুয়ামোড় এলাকায়। দুজনেই পেশায় গাড়ী চালক। সুরজিৎ প্রকাশের কাছ থেকে পাওনা টাকা চাইলে বচসার সৃষ্টি হয়। প্রথমে কথা কাটাকাটি ও পরে পরিস্থিতি গড়ায়  দু-পক্ষের মধ্যে হাতাহাতিতে। এই ঘটনা চলতে চলতেই গন্ডগোলে সামিল হয় রামপ্রসাদের মেয়ে রূপা দাসও। রূপা ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় সুরজিৎ-এর বলে অভিযোগ।

স্থানীয় লোকেরা ছুটে এসে সুরজিৎ-কে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কিন্তু এখানেই ঘটনার শেষ নয়, হাসপাতালের ৬ তলায় মেল সার্জিক্যাল ওয়ার্ডে যাওয়ার সময় সুরজিৎ-এর গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে রামপ্রসাদ ও প্রকাশ, এমনটাই অভিযোগ সুরজিতের পরিবারের লোকেদের। কোনক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন সুরজিৎ। ঘটনায় হুলস্থুল পড়ে যায় গোটা হাসপাতালে।  ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগী থেকে শুরু করে কর্তব্যরত নার্সরাও। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ড ও পুলিশ কর্মীরা।

পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশও। ঘটনায় জড়িত রামপ্রসাদ দাস ও প্রকাশ হালদারকে রাতেই প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার বলছেন, 'টাকা পয়সা লেনদেন নিয়ে একটা সমস্যা হয়েছে। আমরা এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছি। সমস্ত টিমকে অ্যালার্চ করা হয়েছে। এবং হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।'

আরও পড়ুন: Year Ender Tollywood: ২০২৪ সালে ভুললেন অতীত, টলিউডে চলতি বছরে নতুন জীবন শুরু করলেন যাঁরা...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget