এক্সপ্লোর

Koustav Bagchi: দলীয় অনুষ্ঠানে 'হেনস্থা', দলেরই একাংশকে নিশানা কৌস্তভের

Chatra Parishad: তৃণমূলের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে তুলকালাম মহাজাতি সদনে। কৌস্তভ বাগচিকে (Koustav Bagchi)  ঘিরে ধস্তাধস্তি-বচসা। আর সেই ঝামেলার জন্য সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

সোমবার কংগ্রেস (Congress) সাংসদ প্রদীপ ভট্টাচার্যের বক্তৃতার সময় হঠাৎই কৌস্তভ বাগচীর নামে স্লোগান দিতে দিতে অডিটোরিয়ামে ঢোকে বেশ কয়েকজন ছাত্র পরিষদের সদস্য়। তখনকার মতো কংগ্রেস নেতৃত্ব বিষয়টা থামিয়ে দেয়। কিন্তু এর রেশ চলে আসে অডিটোরিয়ামের বাইরে।  অভিযোগ, বাইরে কৌস্তভ বাগচীর অনুগামীদের মারধর করে, কংগ্রেস ও ছাত্র পরিষদের কিছু কর্মী সমর্থক। মহাজাতি সদনে ছাত্র পরিষদের অনুষ্ঠানে গোলমালের জেরে শুধুমাত্র তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেন না কৌস্তভ বাগচি, নিজের দলের একাংশকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। 

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'আমার যারা দলের ছেলেরা ছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বলছি এটা কার স্বার্থে? আমি দলের মধ্য়ে দাঁড়িয়ে, তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলছি বলে?আজকে তৃণমূলের দালাল কংগ্রেসের মধ্য়ে কিছু থেকে, দলকে কালিমালিপ্ত করতে চাইছে। দলের মধ্য়ে, যারা তৃণমূল কংগ্রেসের চামচা তারা আজ এই ঘটনা ঘটিয়েছে।' তাঁর আরও অভিযোগ,' খুব পরিকল্পিতভাবে আমার ওপর একটা আক্রমণ করার পরিকল্পনা ছিল। সেটা না পেরে, আমার ছেলেদের ওপর হাত তোলা হচ্ছে। আমি বিচার চাইব দলের নেতৃত্বর কাছে।'

কৌস্তভ বাগচীর ক্ষোভ প্রকাশের মধ্য়েই, অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসে একদল কংগ্রেস ও ছাত্র পরিষদ নেতা। ক্য়ামেরার সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কৌস্তভকে। প্রথমে ধাক্কা, ধস্তাধস্তি, এরপর কৌস্তভকে লক্ষ্য় করে উড়ে আসে কটূক্তি। একজনকে কংগ্রেস নেতার দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যেতেও দেখা যায়। এক ছাত্র পরিষদ নেতাকে বলতে শোনা যায়, 'অধীরদার বিরুদ্ধে কথা বলবি না।' পাল্টা কৌস্তভ বাগচি বলেন,'অধীরদার বিরুদ্ধে কথা বলেছি?' তখন ছাত্র পরিষদ নেতা বলেন, 'সিনিয়রদের গ্রাহ্য় করবি না?' তারপর ডামাডোলের মধ্যে কৌস্তভ বাগচীকে বলতে শোনা যায়,'আশ্চর্য এ জিনিস চলতে পারে? গায়ে হাত তুলে দেবে?' শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান।

যদিও এই ঝামেলা মানতে চাননি ছাত্র পরিষদ নেতা সৌমেন পাল। তাঁর দাবি, 'ছাত্র রাজনীতিতে অল্পআধটু কিছু হয়। সেটা বড় ইস্যু না। বাড়িতে কয়েকটা থালা থাকলে আওয়াজ হবে। সিনিয়রদের কোনও গন্ডগোল না। বাচ্চাদের হালকা ধাক্কাধাক্কি হয়েছে।' এই ঝামেলা নিয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও (Adhir Chowdhury)। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মতে, 'এটা আবেগের অনুষ্ঠান। একটু ঝামেলা হয়। প্রতিবারই থামিয়ে দেওয়া হয়েছে। এবারও তাই হয়েছে।'

তৃণমূলের কটাক্ষ:
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'নেড়া মাথায় নিজের বাড়িরই বেল পড়েছে। আবার বলছে তৃণমূল মেরেছে। তৃণমূল তো ত্রিসীমানায় নেই। কংগ্রেস ওকে পছন্দ করে না। ওর মাথার চুল নেই। কী বিচার চায় ও।'

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানহাইয়া কুমার। তাঁর আক্রমণের মূল লক্ষ্য অবশ্য ছিল বিজেপিই।

আরও পড়ুন: ক্ষুদ্র শিল্পে ১০ লক্ষ চাকরি! নিয়োগ নিয়ে বড় আশ্বাস মমতার

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget