এক্সপ্লোর

India Bangladesh Border: সীমান্তে অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত! শঙ্কা বাড়াচ্ছে কাঁটাতার বিহীন এলাকা

Nadia News: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যত অত্যাচার বাড়ছে, ততই সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয়ের প্রবণতা বাড়ছে।

কলকাতা: সীমান্তে কাঁটাতারের অভাবেই কি অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত? চিন্তা বাড়াচ্ছে,নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার কাঁটাতার বিহীন এলাকাগুলি। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাঙনাপুরের প্রায় ৮ কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতার বিহীন। এই প্রেক্ষাপটেই, রবিবার অনুপ্রবেশ নিয়ে কার্যত BSF-এর ঘাড়ে দায় চাপালেন রাজ্য পুলিশের ডিজি।  

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যত অত্যাচার বাড়ছে, ততই সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয়ের প্রবণতা বাড়ছে। অনুপ্রবেশের অভিযোগে ধরাও পড়ছে অনেকে। যা দেখে বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে কাঁটাতারের অভাবেই অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত। যার সুযোগ নিচ্ছে জঙ্গিরাও। যে কারণে চিন্তা বাড়াচ্ছে, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার কাঁটাতার বিহীন এলাকাগুলি। বাংলাদেশ লাগোয়া, নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাঙনাপুরের প্রায় ৮ কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতার বিহীন।

অনুপ্রবেশের ক্ষেত্রে গোয়েন্দাদের কাছে আশঙ্কা বাড়ায় কাঁটাতার বিহীন যে এলাকাগুলো রয়েছে। যেমন নদিয়ার রামনগরের কুমারী এলাকা। যেখানে একাংশের এলাকায় নেই কাঁটাতার। কারণ হিসেবে জানা যাচ্ছে, এখানে বেশকিছু গ্রাম রয়েছে। তাই কাঁটাতার দেওয়াতে সমস্যা। রানাঘাট পুলিশ জেলা সূত্রে দাবি, চলতি বছরে বাংলাদেশ থেকে আসা ৩০০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। রুজু হয়েছে ৮০টি মামলা। অনুপ্রবেশে সাহায্য় করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫০ জন ভারতীয় দালালকে। রানাঘাট পুলিশ জেলার  অ্য়াডিশনাল এসপি লাল্টু হালদার জানিয়েছিলেন, "এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি, গাঙনাপুর এবং ধানতলা যেটা আমাদের ভৌগলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা, ইছামতী নদীর যা অবস্থা একদম তো মজে গেছে শুকিয়ে গেছে। অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্য়ে গা-ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা...যারা দালাল আছে এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে।''

এই প্রেক্ষাপটেই, রবিবার অনুপ্রবেশ নিয়ে কার্যত BSF-এর ঘাড়ে দায় চাপালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, "আমাদের সীমান্ত রক্ষার দায়িত্ব BSF-এর। সেখানে অনেক ঘাটতি থাকা সত্ত্বেও, সীমান্ত পার করে চলে আসা লোকেদের স্পেশালাইজড টিম অত্যন্ত তৎপরতার সঙ্গে গ্রেফতার করছে এবং সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তাদের পাঠানো উচিত। অনেক লোক আছে, আমাদের কাছে খবর আছে। আমরা বিএসএফ-এর সঙ্গে সেটা শেয়ার করছি, তাদেরকে অবগত করেছি বারবার।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Malda News: সীমান্ত থেকে উদ্ধার চোরাই মোবাইল ফোন, নগদ টাকা; বাংলাদেশ-যোগ? শুরু তদন্ত

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget