এক্সপ্লোর

Egra Incident: হদিশ নেই ভানুর স্ত্রীর, হন্যে হয়ে খুঁজছে CID, জিজ্ঞাসাবাদ জামাইকে

Bhanu Bag: কী ঘটেছিল, তা জানতে ভানুর জামাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলকাতা: এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের (Bhanu Bag) স্ত্রীকে হন্যে হয়ে খুঁজছে সিআইডি (CID)। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না ভানুর স্ত্রীর। এই অবস্থায় মৃত ভানুর ছোট ভাইয়ের জামাই নিশিকান্ত পালকে জিজ্ঞাসাবাদ করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। তদন্তকারীরা জেনেছেন, বিস্ফোরণের পর নিশিকান্ত-সহ কয়েকজন ভানুর প্রাথমিক চিকিৎসা করে তাঁকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয় (Egra Incident)।

তাই কী ঘটেছিল, তা জানতে ভানুর জামাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভানুর বাজি কারখানায় ২০-২৫ জন কাজ করতেন।  কারা কাজ করতেন? কী ধরনের কাজ হত? বাজি নাকি বোমা বানানো হত? তা জানার চেষ্টা করছে সিআইডি।  

এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ সহ তিন জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯-এর বি ধারা যুক্ত করেছে সিআইডি। এর আগে, ভানু বাগ ও তাঁর পরিবারের  বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনিচ্ছাকৃত খুন, পুলিশের দেওয়া নির্দেশ অমান্য করা, বিস্ফোরক পদার্থের ব্যাপারে অবহেলামূলক আচরণ ও ফায়ার সার্ভিস অ্য়াক্টের ২৪ ও ২৬ নম্বর ধারায় মামলা করা হয়। কিন্তু বিস্ফোরক আইনে কোনও মামলা রুজু করেনি পুলিশ।

আরও পড়ুন: Madan Mitra: ‘CPM আমলে ১ মিনিট সময় লাগত, আমরা থাকতে এমন!’, অব্যবস্থার অভিযোগ তুলে SSKM বয়কটের ডাক মদনের

তাতে অনেকেই প্রশ্ন তোলেন, NIA এড়াতেই কি এই কৌশল? গতকালই, বিস্ফোরণের তীব্রতায় বিস্মিত হয়ে, প্রধান বিচারপতি মন্তব্য় করেন, "হে ভগবান, এত ছিন্নভিন্ন মৃতদেহ! বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে, এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। CID খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে, বিস্ফোরক আইনে মামলা রুজু করার মতো তথ্য প্রমাণ পাচ্ছে কিনা।" 

কিন্তু বিস্ফোরণকাণ্ডের তিন দিনের মাথাতেই মৃত্য়ু হয়েছে মূল অভিযুক্ত ভানুর। কটকের রুদ্র হাসপাতালে মৃত্য়ু হয় বেআইনি বাজি কারখানার মালিকের। মঙ্গলবার এই ভানুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরকাণ্ডে প্রাণ হারান আট জন। ঝলসে যান ভানুও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই অবস্থাতেই ছেলে আর ভাইপোর সঙ্গে পাশের রাজ্য ওড়িশায় পালান এগরার বাজি-বাদশা। প্রায় ২৭০ কিলোমিটার দূরে, কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। তার পর তাঁকে গ্রেফতার ওকরে পুলিশ। সূত্রের খবর, রাত সাড়ে ১২টায় চিকিৎসকদের নিয়ে সিআইডির টিম যায় বয়ান রেকর্ড করার জন্য়। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না অভিযুক্ত। এর দু'ঘণ্টা পরই মৃত্য়ু হয় ভানুর। 

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget