এক্সপ্লোর

CM Mamata Banerjee: ১২ লক্ষ ছাত্র-ছাত্রীকে সাইকেল দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাগরিক ইস্যুতে কী বার্তা মমতার ?

Mamata On Cycle Citizenship: 'নয়ডাতে বাংলা বললে বার করে দেওয়া হচ্ছে, বাংলা না থাকলে স্বাধীনতা আসত?' বড় প্রশ্ন মুখ্যমন্ত্রীর

কলকাতা: কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর, ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'এই মাসের শেষের দিকে, আমরা ১২ লক্ষ ছাত্র-ছাত্রীকে সাইকেল দেব। যেমন প্রতিবছর দিই। এবারেরটাও পাবে, ক্লাস নাইনে যারা উঠেছেন। সবুজ সাথী চালু হওয়ার পর থেকে, এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ, ছাত্র-ছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি। ৪ হাজার ৮০০ কোটি টাকা খরচ হয়েছে। খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি, সংসার যারা চালায়, তাঁরা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয়। আমার গর্ব আজকে এই কারণে, আমাদের ৯৩ লক্ষের বেশি কন্যাশ্রী বাংলায়। আমি আগামী বছরে চাই এটা ১ কোটি হোক। কন্যাশ্রীর জন্য বিশেষ উদযাপন।'

আরও পড়ুন, সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিক মামলার শুনানি, 'সন্দেহভাজনদের এভাবে আটক করা যায় না..'

মুখ্যমন্ত্রী বলেন, 'কন্যাশ্রী প্রকল্পে ১৭ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এখন সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী পায়। কলেজে ছাত্রীরা কন্যাশ্রী ২ পান। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা কন্যাশ্রী ৩ পান। নেদারল্যান্ডসে প্রায় ৬০৭ টি প্রকল্প গোটা পৃথিবী থেকে আসে', তার মধ্যে কন্যাশ্রী প্রথম হয়েছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, কন্যাশ্রী প্রকল্প শুরুর পর স্কুলছুটের সংখ্যা এখন শূন্য। মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে দিন। তাঁদের আত্মনির্ভর হতে দিন। গবেষণার টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে। সেই টাকা এখন আমরা দিচ্ছি। সব ভাষাই জানা উচিত, কিন্তু মাতৃভাষাকে ভুলবেন না। দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলার। দেশভাগের পর যাঁরা সবকিছু ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন। তাঁরা তো এদেশেরই নাগরিক। আমরা যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা কেন বাংলা ভাষাকে সম্মান করবে না? নয়ডাতে বাংলা বললে বার করে দেওয়া হচ্ছে। বাংলা না থাকলে স্বাধীনতা আসত?'প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, কত বৈচিত্র, কত বাহার। বাংলা ভাষার মাধুর্য কোথাও পাবেন না। ইংরেজি শেখাটাও দরকার। আগে ক্লাস ৫ পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল, আমরা চালু করেছি। মাকে ভুলবেন না, মাতৃভাষাকে ভুলবেন না। সুভাষের মাটি, বিদ্যাসাগর, বিবেকানন্দ, চৈতন্যের মাটি। বিনয়-বাদল-দীনেশ-মাতঙ্গিনীর মাটি। বাংলার ৭০ শতাংশ লোক জেলে ছিল। তারপরে ছিল পঞ্জার। অনেকে ভেদাভেদ করে, কিন্তু যখন স্বাধীনতার আন্দোলন চলছে, দুর্গম গিরি কান্তার মরু..ফাঁসির মঞ্চে গেয়ে গেল ....হিন্দু না ওরা মুসলিম। স্বামীজি বললেন, ভারতের মাটিই মা। সুভাষ বললেন, রক্ত দাও। বাল্য বিবাহ রোধ করেছিলেন।বিদ্যাসাগর বর্ণপরিচয় লিখেছিলেন। মইলস্টোন দেখে সংখ্যা চিনেছেন। রামমোহন বাল্যবিবাহ ও সতীদাহ রোধ করেন। সেই বিল বাংলায় প্রথম হয়েছিল। আম্বেদকর বাংলা থেকে প্রথম নির্বাচিত হন। তিনি দাঙ্গা রোধ করেন। সংবিধান রচনা করেন। যারা সব কিছু ছেড়ে এসেছিলেন তাঁরা তো নাগরিক।  ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget