এক্সপ্লোর

Mamata Banerjee: প্রশাসনিক এবং দলের কাজ ভাগ, লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee London Tour: চলতি সপ্তাহে লন্ডন পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি, লন্ডনে আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর।

কলকাতা: লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee London Tour)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) আমন্ত্রণে লন্ডন পাড়ি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপস্থিতিতে প্রশাসনিক এবং দলীয় কাজকর্ম কারা সামলাবেন তা বুঝিয়ে দিলেন তিনি।                 

টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর: ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন ২৯ মার্চ। তাই তার আগে তৈরি করে দিলেন টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের প্রশাসনিক দিকের দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো IAS-রা। থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মা। মন্ত্রীদের মধ্যে দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুর, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমরা। তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিষয়টা দেখে নেবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

চলতি সপ্তাহে লন্ডন পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি, লন্ডনে আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। লন্ডনে বাণিজ্য বৈঠকে যোগ দেবেন তিনি। দেখা করবেন শিল্পপতিদের সঙ্গে। পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে খবর। এই বাণিজ্য বৈঠকের আয়োজন WBIDC (West Bengal Industrial Development Corporation) , FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) সহ লন্ডনের শিল্প মহল (UKIBC)। আগামী ২৫ মার্চ রয়েছে এই বাণিজ্য বৈঠক। এরপর ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। বিবেক কিমার, প্রভাস মিশ্ন, রাজীব কুমার, মনোজ ভার্মা। জেলাগুলো দেখবে। সিএস আজকে ডিএম এসপিদের মিটিং হবে। মন্ত্রীরা নবান্নে বসবে আমাদের সঙ্গে কথা বলবে। চন্দ্রিমা, শশী, সুজিত, অরুপ, ফিরহাদ। এরা টাস্ক ফোর্স করবে। এরা নবান্নে বলে কাজ করবে। আমাদের অফিসাররা থাকবে। সুব্রত বক্সী, অভিষেক দেখবে দলের ব্যাপারটা। ভাগ করে দিয়ে যাচ্ছি। যাতে কাকে যোগাযোগ করবে সেটা বুঝতে অসুবিধা না হয়।

এর আগে ২০১৫ সালের  মুখ্যমন্ত্রী লন্ডন সফরে গিয়েছিলেন। সেখানে তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য তাঁর সঙ্গে ছিলেন। যার মধ্যে ছিলেন তৎকালীন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা।

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget