এক্সপ্লোর

Mamata Banerjee : 'কেউ অশান্তি করতে এলে আটকান ' ইমাম - মোয়াজ্জেমদের ওয়াকফ নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Meets Imams : মুখ্যমন্ত্রীর বার্তা, বিজেপির কথায় উত্তেজিত হয়ে কেউ অশান্তি করতে এলে, ঠেকান'।

 

কলকাতা : মুর্শিদাবাদ, ভাঙড়ে ওয়াকফ-অশান্তির আঁচ। অন্যদিকে, বুধবারই সুপ্রিম কোর্টে ওয়াকফ-মামলার শুনানি রয়েছে। এর মধ্যেই এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম এবং মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ ইস্যুতে সেখান থেকে মুখ্যমন্ত্রীর নিশানা কেন্দ্রকে। শিক্ষকদের প্যানেল বাতিল থেকে মুর্শিদাবাদে অশান্তি, সবকিছুর জন্য কেন্দ্রকেই দুষলেন তিনি। মুখ্যমন্ত্রীর বার্তা, বিজেপির কথায় উত্তেজিত হয়ে কেউ অশান্তি করতে এলে, ঠেকান'। 

ইমামদের আর্জি 

মুখ্যমন্ত্রীর আর্জি, 'আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। বিজেপি বাইরের গুন্ডা এনে, এটা ওদের পরিকল্পনা, ওদের আগে পরিকল্পনা ছিল রামনবমীর দিন (অশান্তি) করার। কিন্তু আপনারা সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। আপনারা যোগদানও করেছেন (রামনবমীর মিছিলে)। আপনাদের যদি আন্দোলন করতে হয়, আপনারা ইন্ডোর স্টেডিয়ামে করুন না। ভিতরে করুন, কেউ তো নিষেধ করছে না। কিন্তু বাইরে কেন এসবে ফাঁসছেন? বাইরে (প্রতিবাদ) করবেন না। বিজেপির কোনও ছেলে এসে হিন্দু
-মুসলমানকে উস্কালে, আপনাদেরও একটা ভূমিকা নিতে হবে। ইমাম সাহেবকে বলতে হবে, এর মধ্যে আপনারা যাবেন না। আমি এর পরে ভাঙড়েও দেখলাম, কী দরকার ছিল! আমি দেখেছি, যখনই এই ধরনের কোনও ইস্যু হয়, কেউ কেউ নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য রাজনৈতিকভাবে এটার অপব্যবহার করে। আমি এটা পছন্দ করি না। যদি আমাদেরও কেউ করে থাকে, আমি তারও নিন্দা করি। বাংলায় শান্তি থাকলে, তবেই আমরা ভাল থাকব। ' 

বাংলাদেশ-প্রসঙ্গ টেনে কেন্দ্রকে নিশানা

ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, 'অশান্তিতে বাংলাদেশের হাত থাকলে, তার জন্য কে দায়ী? এর জন্য পুরোপুরি কেন্দ্রীয় সরকার দায়ী'।  মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আমি উস্কানিমূলক কথা বলতে আসিনি।’ বলেন, 'আমার যেমন যে কোনও মানুষের ব্যক্তিগত সম্পত্তিতে অধিকার নেই। তেমন আপনারও অধিকার নেই কারও ব্যক্তিগত বা ধর্মীয় সম্পত্তি অধিকার করা।

চাকরিহারাদের প্রসঙ্গে 

প্রশ্ন তুললেন ওষুধের দাম নিয়েও। 'কেন ক্ষমতায় বসে ওষুধের দাম লাগামছাড়া বাড়ানো হয়েছে? ' । কথা বললেন শিক্ষকদের চাকরি যাওয়ার প্রসঙ্গেও। বললেন, 'টিচারদের নিয়ে ক'দিন নাচানাচি করল। নিজেরাই চাকরি খেল। আবার নিজেরাই বলছে মমতা ব্য়ানার্জি জবাব দাও। আমি বলি তোমরা একূলেও আছ। ওকূলেও আছ। সব কূলেও আছ। তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি। ত্রিপুরায় বলেছিলে বিজেপি সরকার আসার পরে চাকরি ফেরত দেব। আজ পর্যন্ত দিয়েছো? ৭ বছর হয়ে গেছে। বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছো। ইউপিতে ৬৯ হাজার শিক্ষকের চাকরি গেছে।'

মুখ্যমন্ত্রীর পাশাপাশি ইমাম-মোয়াজ্জেমদের এই বৈঠকে ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমও।ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, আছেন ফিরহাদ হাকিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget