এক্সপ্লোর

Mamata On BGBS 2025: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, 'বাংলায় ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগের প্রস্তাব..' !

Mamata Banerjee On BGBS 2025: আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এসে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: তৃতীয়বার সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন এবারে রাজ্যের লক্ষ্য 'শিল্প।' কিন্তু একুশ পেরিয়ে সামনে এখন ২৬ এর নির্বাচন। নির্বাচনে কার পাল্লা ভারী ? চাকরি চাই ?  নাকি লক্ষ্মীর ভাণ্ডার ? এপ্রশ্ন নিয়ে বহু বিতর্কসভা হয়েছে। কিন্তু যেখানে যোগ্যতার মাপকাঠি দেখানোর ঝুটঝামেলা নেই, অথচ অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। এমন অভিনব স্ট্যাটেজিই কি জয়ের পথ দেখিয়েছে ? তার প্রতিফলন অন্য রাজ্যে দেখা গিয়েছে।  বিজিবিএস ২০২৫-এ গতকাল কর্মসংস্থানের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এসে ফের বড় বার্তা  মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

'বিজিবিএসে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব'

এদিন মুখ্যমন্ত্রী জানালেন,  'বিজিবিএসে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব। প্রচুর নতুন প্রজেক্ট বাংলায় হবে। অশোকনগরে ওএনজিসিকে ৫০ একর জমি দেওয়া হয়েছে। অশোকনগরে দ্রুত ওএনজিসি বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করবে। বাংলার ১.৭২ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন। শিল্পের জন্য নিরাপদ জায়গা বাংলা।'

'৭৫ হাজার চাকরি তৈরি হয়েছে'

অতীতের হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে, শিল্পপতীদের বলে যাওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে ? বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেই সব প্রশ্নেরই কি জবাব এল এবার ? মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছিলেন,' কয়লা উত্তোলন শুরু হবে, যা আগামী ১০০ বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে এবং লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করবে।বিশ্বের তৃতীয় বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রকল্প: কলকাতায় সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি হতে চলেছে।  ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, ৭৫ হাজার চাকরি তৈরি হয়েছে, বর্তমানে ২,৮০০ আইটি সংস্থা কাজ করছে।'

 আরও পড়ুন, মায়ের হাত ধরে কত কিছু দেখার ছিল, মালদায় বোমা বিস্ফোরণে আক্রান্ত ২ নাবালক ! নেওয়া হল হাসপাতালে..

স্বভাবসিদ্ধ ভঙ্গীতে পরিসংখ্য়ানের সঙ্গে আন্তরিকতার ছোঁয়া মিশিয়ে শিল্পপতিদের মুখ্য়মন্ত্রী আহ্বান জানালেন লগ্নির জন্য়।মুখ্য়মন্ত্রী   মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'বাংলায় আসুন, বাংলায় বিনিয়োগ করুন, বাংলা আপনার সুইট হোম। বাংলা আপনাকে খলি হাতে ফেরাবে না।' মুখ্য়মন্ত্রীর ভাষণের আগে বলতে উঠে বাংলায় শিল্প সম্ভাবনার ভূয়সী প্রশংসা করলেন মুকেশ আম্বানি। রাজ্য় পরিচালনায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বকে বলিষ্ঠকে আখ্য়া দিয়ে, তাঁর ভূমিকারও প্রশংসা শোনা গেল রিলায়েন্স কর্ণধারের গলায়।প্রাক্তন ভারতীয় অধিনায়ক, বিসিসিআই প্রেসিডেন্ট থেকে শিল্পপতি। নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও। তিনিও উপস্থিত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে। ছিলেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলও।

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget