এক্সপ্লোর

Mamata Banerjee:'না জেনে বলা যায় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের জন্মস্থান', নাম না করে কি শাহকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর?

Rabindranath Tagore: আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন। ধনধান্য অডিটোরিয়ামে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন। ধনধান্য অডিটোরিয়ামে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, 'নির্বাচনের কারণে না জেনে অনেক বড় বড় কথা বলা যায়। না জেনে বলা যায় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের জন্মস্থান। বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা যায়।' এই মুহূর্তে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নাম না করে কি তাঁকেই বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী? ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর এমন বার্তার পর ফের শোরগোল রাজনৈতিক মহলে।

কেন শোরগোল?
২০১৯ সালের ১৪ মে লোকসভা ভোটের প্রচারে এসেছিলেন অমিত শাহ। রোড শো চলছিল। সেই সময়ই সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীনই বিদ্যাসাগর কলেজের ক্যাম্পাসে ঢুকে মূর্তি ভেঙে দেয় একদল উন্মত্ত যুবক। এদিন, বিশ্বকবির জন্মজয়ন্তীতে, সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না তুলেও সেই প্রসঙ্গই ছুয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে মনে করালেন, কোনও অবস্থাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ থেকে সরা যাবে না। কবিগুরু যে বিভেদের বিরুদ্ধে কথা বলেছিলেন, দিলেন সেই বার্তাও। সঙ্গে আরও বলেন, 'আজ আমাদের শপথ নেওয়ার পালা, কবিগুরু যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, বিশ্বকে পথ দেখিয়েছেন, সেই পথেই যেন এগিয়ে চলি। আমরা যেন কখনও না ভাবি নির্বাচনে ৫ টাকায় কাউকে কাউকে কিনতে পারা যায়। শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মস্থান বলা যায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা যায়। আবার নির্বাচনের নামে না জেনে, টিপি-তে লিখে নিয়ে এসে অনেক বড়বড় কথা বলা যায়। কিন্তু আমি জানি, হৃদয়কে মুক্ত রাখুন। হৃদয়ের মধ্যে দিয়ে রবি বন্দনা হোক, আরাধনা হোক, তবেই তো রবীন্দ্রনাথকে জানতে পারব।' 

কলকাতায় শাহ... 
এবার রবীন্দ্র জয়ন্তীতে কলকাতা এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল কর্নাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার সেরে রাতেই কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ তাঁর একাধিক অরাজনৈতিক কর্মসূচি রয়েছে। তার আগে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে দেখলেন অমিত শাহ। গেলেন ঠাকুরবাড়ির বিভিন্ন অংশে। দেখলেন রবীন্দ্রনাথের জন্মস্থান। বনগাঁর পেট্রাপোল সীমান্তে BSF-এর অনুষ্ঠানে যোগ দিলেন অমিত শাহ। সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। তার পর, আজ রাতেই দিল্লি ফেরার কথা রয়েছে তাঁর। এমন সময়েই বাংলার মুখ্য়মন্ত্রীর মন্তব্যে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছেন কেউ কেউ। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য বিজেপি শিবির। চুপ করে থাকেনি বামেরাও। মোটের উপর রবীন্দ্রজয়ন্তীতেও তপ্ত বঙ্গ-রাজনীতি।   

আরও পড়ুন:পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget