এক্সপ্লোর

Mamata On DM: লোকসভা ভোটে খারাপ ফলই কি কাল হল ? নাকি 'অনুন্নয়ন' ? মুখ্যমন্ত্রীর শোকজের মুখে মহকুমাশাসক

Mamata Attacks Ranaghat DM: কেন মুখ্যমন্ত্রীর শোকজের মুখে রাণাঘাটের মহকুমাশাসক ?

সুজিত মণ্ডল, নদিয়া: পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার নিরিখে রাজ্যের নিকৃষ্টতম পুর এলাকাগুলির অন্যতম নদিয়ার রাণাঘাটের কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়া। সোমবার নবান্নে রাজ্যের পুরপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য জানিয়েছেন। তার কৈফিয়ত চেয়ে কুপার্সের প্রশাসক তথা রাণাঘাটের মহকুমাশাসক রৌনক আগরওয়ালকে শো-কজ করার নির্দেশও দিয়েছেন তিনি।

পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু মানুষদের অন্যতম আশ্রয়স্থল নদিয়ার কুপার্স ক্যাম্প..

পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু মানুষদের অন্যতম আশ্রয়স্থল নদিয়ার কুপার্স ক্যাম্প ১৯৯৭ সালে নোটিফায়েড এরিয়া হয়েছে। ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পুর এলাকায় ভোটারের সংখ্যা ২২ হাজারের কাছাকাছি। দীর্ঘদিন ধরে কঠিন বর্জ্য ব্যবস্থাপক প্রকল্প গড়ে ওঠার কথা থাকলেও, আজও তা বাস্তবায়িত হয়নি। পুরসভা সূত্রের দাবি, জমিজটের কারণেই ওই প্রকল্প গড়ে তোলা সম্ভব হয়নি।

২০১৭ সালের অগস্টে শেষ বার এই পুরসভায় নির্বাচন হয়েছিল

২০১৭ সালের অগস্টে শেষ বার এই পুরসভায় নির্বাচন হয়েছিল। তাতে তৃণমূল ১২টি ওয়ার্ডেই জয়ী হয়। বছর দুই আগে সেই পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ হলেও এখনও নির্বাচন হয়নি। সেই থেকেই রাণাঘাটের মহকুমা শাসক এই পুরসভার প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন। কুপার্সের বাসিন্দাদের অভিযোগ, কুপার্স-এ নির্বাচন দীর্ঘদিন হয়নি। বর্তমান যিনি পৌর প্রশাসক হিসেবে রয়েছেন, তিনি কোনও রকম ভাবেই কুপার্সবাসীর কথা ভাবেন না। জঞ্জাল রাস্তার পাশে পড়ে থাকে, নিকাশির অব্যবস্থা, একইসঙ্গে রাস্তাঘাটের অবস্থা ও বেহাল।

একমাত্র ৭ ও ১১ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি ১০টি ওয়ার্ডেই লিড পেয়েছে বিজেপি

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও কুপার্স শহর থেকে ৭১২ ভোটে এগিয়েছিল তৃণমূল। কিন্তু এ বারের লোকসভা নির্বাচনে ১৫৮০ ভোটের ব্যবধানে তারা বিজেপির চেয়ে পিছিয়ে পড়েছে। একমাত্র ৭ ও ১১ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি ১০টি ওয়ার্ডেই লিড পেয়েছে বিজেপি। ফল খারাপ হওয়ার কারণে আগেই প্রশাসককে দায়ী করেছিলেন কুপার্স প্রাক্তন উপ-পুরপ্রধান তথা কুপার্স শহর তৃণমূলের সভাপতি দিলীপকুমার দাস। তাঁর দাবি, উন্নয়নের কাজ থমকে রয়েছে। কিন্তু প্রশাসক হিসেবে মহকুমা শাসককে পাওয়া যায় না। আমরা ব্যক্তিগতভাবে জানিও কোন সুরাহা হয়নি।তবে রাণাঘাটের মহকুমা শাসক রৌনক আগরওয়ালের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই শুরু উচ্ছেদ অভিযান, 'আইনি নোটিস দিন..', পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget