এক্সপ্লোর

Mamata On Himanta: 'বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? এইভাবে দেশ চালাতে গেলে দেশ কিন্তু বিভক্ত হয়ে যাবে', অসমের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ মমতার

Mamata Warns Assam CM: অসমের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এবার কী বললেন বাংলার মুখ্যমন্ত্রী ?

কলকাতা: বাংলা ভাষার ইস্যুতে ফের অসমের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'মণিপুরে যে তাণ্ডব চলছে, কন্ট্রোল তো করতে পারলেন না? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা।

আরও পড়ুন, 'আমাদের পাড়া, আমাদের সমাধান', ২৬-র ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

'মণিপুরে যে তাণ্ডব চলছে, কন্ট্রোল তো করতে পারলেন না? আগে তো ঘর সামলান'

এদিন মমতা বলেন, 'অসমের মুখ্যমন্ত্রী মহাশয়, আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না। আপনি নাকি, নর্থ-ইস্ট্রানের দায়িত্বে ! এমন কি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয়, যিনি আবার নর্থ ইস্টের চার্জেও আছেন, তাঁরা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না।আর যত কিছু আপনাদের রাগ, বিদ্বেষ, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অসম্মান, আমাদের ভাষার উপর অত্যাচার, ভাষা সন্ত্রাস ! ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান। সব মানুষের ভাষা, সব মানুষের সম্মান। আমি সব ভাষাকে ভালবাসি। কারণ বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের উৎস মনে করালেন মুখ্যমন্ত্রী।... আমরা সবাই সবাইকে নিয়ে ভাল থাকি, এটাই ভারতবর্ষ। ...কিন্তু সেটা না করে, বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে আমরা যেনও খুব অপরাধ করে ফেলেছি ?বাংলাভাষায় কথা বলা কি অপরাধ ?..ঘরে আগুন লাগলে , জলে আগুন নেভাবেন কী করে ? আগে তো ঘর সামলান।' 

'এইভাবে দেশ চালাতে গেলে দেশ কিন্তু বিভক্ত হয়ে যাবে..আমি জানি না কারা এই বুদ্ধি দিচ্ছে?'

মুখ্যমন্ত্রী বলেন, 'আলিপুরদুয়ারের একজনের কাছে একটি নোটিস এসেছে। অসম সরকার থেকে ফালাকাটার একজনকে নোটিস দিয়েছে। বাংলা ভাষায় হস্তক্ষেপ করলে তা অবৈধ, অনৈতিক। অহমিয়া ভাষায় ফালাকাটার বাসিন্দাকে চিঠি। ওরা কিন্তু সীমা লঙ্ঘন করছে',  হুঙ্কার দিয়ে বলেন তিনি। মমতার সংযোজন, 'ওখানে উচ্ছেদ করছে, ডিটেনশন ক্যাম্পে রাখছে। এইভাবে দেশ চালাতে গেলে দেশ কিন্তু বিভক্ত হয়ে যাবে। আমরা চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। হরিয়ানা থেকেও একটি চিঠি এসেছে। এরা কি বাংলাকে দখল করতে চাইছে? জেলা বেছে বেছে সঙ্কটে ফেলার চেষ্টা করছে। কেউ ভয় পাবেন না, মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের এখানে কোনও সমস্যা নেই, অন্য রাজ্যে কেন হয়? শিকলবন্দি করে আনলে গুজরাতের অস্মিতায় আঘাত নয়? আমি জানি না কারা এই বুদ্ধি দিচ্ছে?' প্রশ্ন তোলেন তিনি। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget