এক্সপ্লোর

Coal Scam: বিনয় মিশ্র এখনও পলাতক ! কয়লা পাচার মামলায় বাকি ৪৮ জনকে নিয়ে ফাইনাল চার্জ গঠন

Coal Scam Case In CBI Court: কয়লা পাচার মামলায় ফাইনাল চার্জ গঠন হল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে

কলকাতা: কয়লা পাচার মামলায় ফাইনাল চার্জ গঠন। ফাইনাল চার্জ গঠন হল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এই মামলায় মোট অভিযুক্ত ৫০ জন। তার মধ্যে বিনয় মিশ্র এখনও পলাতক। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। বাকি ৪৮ জনকে নিয়ে আজ চার্জ গঠন হল।

পকসো মামলায় কলকাতা পুলিশের হাতে ধৃত বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। গত ৩ মাস ধরে একাধিক কারণে মামলার চার্জ গঠনের দিন পিছিয়েছে। গত ২৫ তারিখ এই মামলার চার্জ গঠনের কথা ছিল। সেই সময় পকসো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। যার ফলে ফের চার্জ গঠনের দিন পিছিয়ে যায়।

উল্লেখ্য, কয়লাকাণ্ডে অন্য়তম অভিযুক্ত বিকাশ মিশ্রকে পকসো মামলায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার জেরে সোমবার আসানসোল আদালতে হল না সিবিআইয়ের মামলায় চার্জ গঠন। যার জেরে বিরোধীরা প্রশ্ন তুলছে, চার্জ গঠন আটকাতেই কি হঠাৎ এই গ্রেফতারি? যদিও, তৃণমূলের পাল্টা দাবি, কোনওকিছু আটকানোর জন্য় কিছু করা হয়নি। 

কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর 'পকসো' মামলায় গ্রেফতারি। আদালতে পুলিশ হেফাজতের নির্দেশ। এবং তার জেরে কয়লাপাচারকাণ্ডে CBI-এর মামলায় চার্জ গঠন আটকে যাওয়া। এই ঘটনাক্রম রাজ্য় রাজনীতিতে উস্কে দিল নতুন বিতর্ক। সোমবার আসানসোল আদালতে, কয়লা পাচারকাণ্ডে ধৃত বিকাশ মিশ্র-সহ ৪৯ জনের বিরুদ্ধে, CBI-এর মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল। তার ঠিক একদিন আগে এই মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে 'পকসো' মামলায় গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ।

সোমবার আলিপুর জাজেস কোর্টে পেশ করা হলে তাঁকে বৃহস্পতিবার অবধি পুলিশ হেফাজতে পাঠান বিচারক।এদিকে আসানসোল আদালতে, কয়লা পাচার মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলে আইনজীবী জানান, বিকাশ মিশ্রকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। সূত্রের দাবি, বিকাশ মিশ্রকে যাতে ভার্চুয়ালি পেশ করা যায়, সেজন্য় একটি ইমেল করেন বিচারক। এরপর দুপুর একটায় তিনি ফের শুনানিতে বসলেও, তখনও ইমেলের কোনও জবাব আসেনি। 

দুপুর আড়াইটে নাগাদ খবর আসে, আলিপুর আদালত বিকাশ মিশ্রকে পকসো মামলায় বৃহস্পতিবার অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।এর জেরে আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে CBI-এর মামলায় আর চার্জগঠন আর সম্ভব হয়নি। ২০২২ সালে, দীর্ঘ টানাপোড়েনের পর, কেন্দ্রীয় এজেন্সি ED যখন কোর্ট থেকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র আদায় করে ফেলেছে, তখনই আচমকা আসে নতুন ট্য়ুইস্ট!

আরও পড়ুন, 'চিনের সঙ্গেও পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে..', বাংলাদেশকে এবার কড়া বার্তা শুভেন্দুর 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget