এক্সপ্লোর

Coochbehar News:ইচ্ছা থাকলেই উপায়! দিনহাটার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, কলেজছাত্রী এবার অংশ নেবেন প্রজাতন্ত্র দিবসের প্যারাডে

College Student Of Dinhata: শুধুমাত্র আগ্রহ, একাগ্রতা এবং অদম্য ইচ্ছাশক্তি সম্বল করে দিনহাটার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, কলেজ পড়ুয়া গীতা দেবী পৌঁছে যাচ্ছেন দিল্লিতে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ইচ্ছা থাকলেই উপায় হয়! পুরনো প্রবাদ, কিন্তু অর্থহীন যে নয় তা ফের প্রমাণ করে দিলেন গীতা দেবী (Coochbehar College Student In Republic Day Parade 2024)। শুধুমাত্র আগ্রহ, একাগ্রতা এবং অদম্য ইচ্ছাশক্তি সম্বল করে দিনহাটার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, কলেজ পড়ুয়া গীতা দেবী পৌঁছে যাচ্ছেন দিল্লিতে। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা তাঁর। 

বিশদ...
খারুভাঁজ। নাম না জানা দিনহাটার প্রত্যন্ত গ্রাম এটি। গ্রামজুড়ে এখন শুধুই গীতা দেবীকে নিয়ে রমরমা। দিনহাটা ২ নম্বর ব্লকের খারুভাঁজ এলাকার দক্ষিণ কদমতলার এই বাসিন্দা, বর্তমানে কোচবিহার কলেজের বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। জানালেন, শুক্রবার ই-মেল করে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে প্যারেডে অংশগ্রহণের বিষয়টি জানানো হয় তাঁকে। তার পর থেকে খুশির হাওয়া গোটা পরিবারে। ৩১ ডিসেম্বর দিল্লিতে হাজির হতে বলা হয়েছে গীতাকে।  
      স্বাভাবিক ভাবে এমন খবরে ভীষণ খুশি কলেজছাত্রীর বাবা অজিত কুমার রায় ও মা ঝর্না রায়।  অজিতবাবু বললেন, 'ছোটবেলা থেকে সেবামূলক কাজের প্রতি ওর খুব আগ্রহ রয়েছে। কোচবিহার কলেজে ভর্তি হয়ে সেই আগ্রহ অনেকটা বেড়ে যায়।' মা ঝর্নার কথাতেও একসুর। বললেন, 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছিল। এখন বাংলা অনার্স পড়ছে কোচবিহার কলেজে। ওঁর বাবা কৃষিকাজ করেন। নিম্নমধ্যবিত্ত পরিবার।'
   কোচবিহারের প্রত্যন্ত গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও গীতা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। পেশায় শিক্ষক এক স্থানীয় বাসিন্দার কথায়, 'দিল্লিতে প্যারাডে ওঁর এই সুযোগ পাওয়া গ্রামের অন্য মেয়েদেরও উৎসাহিত করবে।' যাঁকে নিয়ে এত মাতামাতি, সেই গীতাদেবী কী বললেন?

নিজের বয়ানে..
তাঁর পাখির চোখ তৈরি। ভবিষ্যতে প্রতিরক্ষা বিভাগে যোগ দিয়ে দেশের সেবা করতে চান, জানালেন গীতা। কোচবিহার কলেজ সূত্রে খবর, তাদের কলেজের ইতিহাসে এই প্রথম একজন পড়ুয়া দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে। এমন গর্বের বিষয়ে অত্যন্ত খুশির মেজাজ কলেজেও। জানা গিয়েছে, কোচবিহার জেলা  থেকে মোট দু'জন এবং গোটা রাজ্য থেকে মোট আটজন এবার এই কুচকাওয়াজে যোগ দেবেন। তাঁর মধ্যে নিজেদের গ্রামের মেয়েও থাকব, জানতে পেরে আনন্দ ধরছে না খারুভাঁজের বাসিন্দাদের। কখন আসবে সেই মুহূর্ত, কাউন্টডাউন শুরু করে দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:সেরা শান্তিপূর্ণ জেলার শিরোপা পেল ডায়মন্ড হারবার, তীব্র কটাক্ষ ছুড়ে দিলন শুভেন্দু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget