এক্সপ্লোর

Rajasekhar Mantha : নজিরবিহীন ঘটনা ! বিচারপতি মান্থার বাড়ির পাশে অভিযোগ-পোস্টার, তুমুল শোরগোল, তদন্তে পুলিশ

Justice Rajasekhar Mantha : রাতে কয়েকজন এসে পোস্টার লাগায়, দাবি বিচারপতির বাড়ির নিরাপত্তারক্ষীর।  তদন্তে নেমেছে লেক থানার পুলিশ।

বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির আশেপাশে লাগানো হল পোস্টার। যোধপুর পার্ক এলাকায় বিচারপতির বাড়ি। সেই অঞ্চল এখন পোস্টারে ছয়লাপ। পোস্টারে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে, কারা এই পোস্টার লাগিয়েছে, তার উল্লেখ নেই। 

সোমবার সকালে, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে বিচারপতি মান্থার বাড়ির চারদিকে দেখা যায় এই সমস্ত পোস্টার। ইংরাজির পাশাপাশি বাংলাতে ছাপানো পোস্টারও লাগানো হয়েছে। রাস্তার ধারে দেওয়াল, দোকান, পুরসভার ভ্যাট, এটিএম কাউন্টার, এমনকী নো পার্কিং বোর্ডেও সাটানো হয়েছে, বিচারপতির বিরুদ্ধে পোস্টার।

রাতে কয়েকজন এসে পোস্টার লাগায়, দাবি বিচারপতির বাড়ির নিরাপত্তারক্ষীর।  তদন্তে নেমেছে লেক থানার পুলিশ। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে, রাতে মুখ ঢাকা অবস্থায় দুই ব্যক্তি বিচারপতির বিরুদ্ধে ওই পোস্টারগুলি লাগাচ্ছেন। যোধপুর পার্কে বিচারপতির বাড়ির আশপাশে পোস্টার লাগানোর খবর পেয়ে, এদিন পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে।

এদিকে সোমবার সকালে যেমন বিচারপতির বাড়ির আশপাশে পোস্টার দেখা গেছে, ঠিক তেমনই পোস্টার দেখা গেছে হাইকোর্ট চত্বরেও। রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। তুমুল হৈ-হট্টগোল শুরু হয়। এজলাসে ঢুকতে বাধা দেওয়ায় ধস্তাধস্তি শুরু হয় আইনজীবীদের মধ্যে। এজলাস বয়কট ও আইনজীবীদের বাধাদানের অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।  

আরও পড়ুন :

কোভিড কেড়েছে প্রাণ ! স্ত্রীর মৃর্তি গড়ে কথা রাখলেন তাপস

দুপুর ৩ টের শিরোনাম : 

১। বিচারপতি রাজশেখর মান্থার যোধপুর পার্কের বাড়ির আশেপাশে পোস্টার। পোস্টারে বিভিন্ন অভিযোগ। তদন্তে লেক থানার পুলিশ।
২। হাইকোর্টে রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ আইনজীবীদের একাংশর। ধস্তাধস্তির অভিযোগ। এজলাস বয়কট ও আইনজীবীদের বাধাদানের অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ।
৩। গরুপাচার মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক ও মেয়ে সুকন্যার গাড়ি চালক। আগামীকাল নিজাম প্যালেসে তলব দুজনকেই।
৪। ২ জনের অ্যাকাউন্টেই প্রচুর টাকা লেনদেন। নথি নিয়ে হাজির হওয়ার নির্দেশ। অ্যাকাউন্টে গরুপাচারের কালো টাকা জমা, দাবি সিবিআইয়ের।

৫। পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি। আগামী ১১ জানুয়ারি দিল্লি হাইকোর্টে হবে শুনানি। দিল্লি নিয়ে গিয়ে জেরা ঠেকাতে রাউস অ্যাভিনিউ কোর্টে আগেই আবেদন করেন কেষ্ট।

৬। কোনও ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য। ক্যাডারদের কাজে লাগানো বা ঘুষ থাকতে পারে পিছনে, ট্যুইট শুভেন্দুর। মানসিক অবসাদ, চাইলে আদালতে যান, পাল্টা কুণাল।

৭। চেতলায় ঝুপড়িতে আগুন। দুই শিশু-সহ মা ও বাবা জখম। ঘরের দেওয়াল ভেঙে সবাইকে উদ্ধার। গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন, দাবি স্থানীয়দের।
৮। আজ কলকাতায় শুরু G-টোয়েন্টি সম্মেলনের প্রথম বৈঠক। চলবে বুধবার পর্যন্ত। সদস্য দেশগুলির প্রতিনিধিরা ছাড়াও বৈঠকে থাকবেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আইএমএফ, এডিবির প্রতিনিধিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget