এক্সপ্লোর

Jadavpur University:যাদবপুরে সমাবর্তন ঘিরে ফের জটিলতা, ব্রাত্য বসুর নিশানায় রাজ্যপাল

Bratya Basu Attacks Governor: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট ব্রাত্য বসুর। কী বললেন  শিক্ষামন্ত্রী ?

কলকাতা: ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) সমাবর্তন ঘিরে ফের জটিলতা। কোর্ট মিটিং করার অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি অন্তর্বর্তী উপাচার্যর অন্তর্বর্তী উপাচার্যর আদৌ কোর্ট মিটিং ডাকার এক্তিয়ার আছে কিনা জানতে চেয়ে পাল্টা চিঠি রাজভবনের: সূত্র। তারপরই রাজ্যপালকে নিশানা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)।

'২৪ ডিসেম্বর সমাবর্তনের অনুমতি দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। কিন্তু রাজ্যপাল প্রয়োজনীয় কোর্ট মিটিং ডাকতেই সম্মতি দেননি। অথচ একই আইনি পরিমণ্ডলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন করিয়েছেন রাজ্যপাল। আসল লক্ষ্য কি ছাত্রছাত্রীদের স্বার্থ নয়? রাজ্য সরকারের বিরোধিতাই কি সবকিছুর মূলে? জোছনা রাতে রাজ্যের ছেলেমেয়েদের চোখে এভাবে উনি আলকাতরা মাখাতে চান? কে থামাতে পারবে এই বোম্বাগড়ের রাজাকে?', রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট ব্রাত্য বসুর। 

পুজোর আগেও রাজ্যপালকে (Governor CV Ananda Bose) আক্রমণ করেছিলেন শিক্ষামন্ত্রী (Bratya Basu)।  আনন্দ বোসকে কবি-কটাক্ষ করেছিলেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেছিলেন, 'রাজভবনে কবি বসে আছেন। এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার। দুটো দর্শনের লড়াই চলছে, একদল কুক্ষিগত করতে চায়। একদল বলতে চায়, আমি চালভাজা, আমিই মুড়ি। একটা সাদা হাতির মতো পদ রাখার কী যৌক্তিকতা আছে?'বলে সি ভি আনন্দ বোসকে নিশানা করেছিলেন ব্রাত্য বসু।

 রাজ্যপাল নিয়োজিত উপাচার্যদের নিশানাও করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালকেও কবি বলে কটাক্ষ করেছিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলছিলেন,'কবির মেয়াদ তো আর ৫-৬ মাস। আমি কি তাঁদের বলব যে, 'এক মাঘে শীত যায় না।আমি কি তাঁদের বলব যে, বাংলাতেই থাকতে হবে। এসব না বললেও কাছাকাছি কিছু একটা বলব', রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলপন্থী অধ্যাপকদের বিক্ষোভ মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন ব্রাত্য বসু।

প্রসঙ্গত, সম্প্রতি কড়া ভাষায় রাজ্য় সরকারকে নিশানা করেছিলেন রাজ্যপাল  সিভি আনন্দ বোস। তার জবাব দিতে গিয়েই রাজ্যপালের উদ্দেশে 'মহম্মদ বিন তুঘলক, ফাঁসুড়ে'-র মতো শব্দ ব্যবহার করেন শিক্ষামন্ত্রী। মূলত গত রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তার পাল্টা গত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

 আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ইস্যু নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যপাল চ্যালেঞ্জ ছোড়ার পরই ট্যুইটারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ব্রাত্য বসুর। কটাক্ষ করে তিনি বলেছিলেন, ' সাবধান, সাবধান, সাবধান ! শহরে নতুন ভ্যাম্পায়ার উপস্থিত হয়েছেন। সাবধান হয়ে যান শহরবাসী। রাক্ষস প্রহরে’র জন্য উদগ্রীহ হয়ে অপেক্ষা করছি, যার উল্লেখ রয়েছে ভারতীয় পৌরাণিক কাহিনিতে।'  

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget