এক্সপ্লোর

PM Modi-Mamata Meeting: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ইস্যু নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata On Modi PMAY: মোদি-মমতার বৈঠকের কোথায় গিয়ে দাঁড়াল কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু ? কী বললেন মমতা ?

নয়াদিল্লি: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে একদিকে ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের বৈঠক ঘিরে ছিল জল্পনা তুঙ্গে। গত ২৪ ঘণ্টায় একদিকে যখন কুলপি ইস্যুতে তৃণমূলের উপর ফুঁসছে রাজ্যের কংগ্রেস নের্তৃত্ব। ঠিক তখনই লোকসভা  নির্বাচনে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপকিত মল্লিকার্জুন খড়্গের (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে রইল বাকি বুধবার। বলাইবাহুল্য মোদি-মমতার বৈঠকের দিকে তাঁকিয়ে ছিল গোটা দেশ। তবে প্রশ্নটা হচ্ছে মোদি-মমতার বৈঠকের কোথায় গিয়ে দাঁড়াল কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু ?

'সিনেমা তো দুই মাস পর..'

কয়েক মাস আগেই ১০০ দিনের কাজের টাকা-সহ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগগুলিকে ঢাল বানিয়ে আগেই রাজধানীতে প্রতিবাদে বসেছিলেন অভিষেকরা। বলেছিলেন, 'দিল্লিতে যা হয়েছে, তা ছিল একটা ছোট ট্রেলর। সিনেমা তো দুই মাস পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নের্তৃত্বে দেখানো হবে।' অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত সময়। যদিও এল অন্যভাবেই। '২ মাস তো হয়ে গেল পায়ে আঘাত লেগেছিল, এখন আপনার পা কেমন আছে?' ঘরে ঢোকা মাত্র মুখ্যমন্ত্রীকে প্রশ্ন এদিন প্রধানমন্ত্রীর। শুরুটা এমনটাই ছিল। 

'..সেই বৈঠকে দু'পক্ষের তথ্য আদান-প্রদান হবে'

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী এদিন, '১০০ দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র। এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে। সেই বৈঠকে দু'পক্ষের তথ্য আদান-প্রদান হবে। বৈঠকে আমাদের কথা শোনার পর জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের থেকে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় রাজ্য। দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন, ২০১৬-র মেধাতালিকা সিঙ্গল বেঞ্চে পেশের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ

প্রেক্ষাপট ২

বিষয়টা মোটেই অভিযোগের ছিল না। প্রেক্ষাপট পুরোটাই আলাদা। তবুও মনে করিয়ে দেয়, বিরোধী-শাসকদলের কুশল বিনিময় দুর্লভ মুহূর্ত। বছরটা ২০২০। কোভিড সংক্রমণ থেকে রাজ্যকে বাঁচাতে নবান্নে সেসময় মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন বামফ্রন্টের তৎকালীন চেয়ারম্যান বিমান বসু। সেসময় কোভিড পরিস্থিতিতে বৈঠক করার সময় বিমান বসুর ছেঁড়া পাঞ্জাবিতে চোখ পড়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর। অত্যন্ত যত্ন নিয়েই সেবার মমতা প্রশ্ন করেছিলেন, 'একী বিমানদা, ছেঁড়া পাঞ্জাবী পরে বেরিয়েছেন, তার  উপরে মাস্কও নেই, বয়েস হয়েছে তো আপনার।' মমতার এই কথা শুনে সেবার হেসে ফেলেছিলেন বিমান বসু। তবে তাতে মোটে সন্তুষ্ট না হয়ে মুখ্যমন্ত্রী সেবার বলেছিলেন কোনও অসুবিধা হলে তাঁকে যেনও অবশ্যই জানান তিনি। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget