এক্সপ্লোর

Calcutta University Freshers Program: কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে সংঘাত

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের দাবি, নবীন বরণ উত্সবের জন্য ৮ হাজার টাকায় মোহিত মৈত্র মঞ্চ ভাড়া নেওয়া হয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল থাকার কারণ দেখিয়ে আজকের অনুষ্ঠান বাতিল করতে বলা হয়

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) নবীন বরণ অনুষ্ঠান ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে (TMCP) সংঘাত। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল হওয়ার কারণ দেখিয়ে অনুষ্ঠান বাতিলের অভিযোগ তৃণমূলের ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহার বিরুদ্ধে। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট (TMCP Unit)।

নবীন বরণ অনুষ্ঠান ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে সংঘাত: তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি সদস্যরা। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় আক্রোশবশত নবীন বরণ অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ অস্বীকার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির। এবিষয়ে তৃণমূল বরো চেয়ারম্যান জানিয়েছেন, "নবীন বরণ অনুষ্ঠান অন্যদিন করা যেতে পারে।''

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের দাবি, নবীন বরণ উত্সবের জন্য ৮ হাজার টাকায় মোহিত মৈত্র মঞ্চ ভাড়া নেওয়া হয়। অভিযোগ, গতকাল আচমকাই তৃণমূলের ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল থাকার কারণ দেখিয়ে আজকের অনুষ্ঠান বাতিল করতে বলেন। এরপরও সাউন্ড বক্স-সহ প্রয়োজনীয় জিনিস নিয়ে অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যান বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সদস্যরা। পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়।

 এদিন মোহিত মৈত্র মঞ্চে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় ছাত্ররা। পুলিশ আধিকারিকরা সাফ জানিয়ে দেন, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিকল হওয়ার জেরেই স্থগিত রাখা হয়েছে অনুষ্ঠান। বাতিল করা হয়নি। অন্য যে কোনওদিন অনুষ্ঠান স্থির করার কথাও বলেন পুলিশ আধিকারিকরা। এক ছাত্রের অভিযোগ, "তরুণ সাহা অনুষ্ঠান বাতিল করেছে। পুলিশ এসে হুমকি দিচ্ছে। আজ এই অনুষ্ঠান বাতিল হলে আর কেউ আসবে না পরে। কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। ক্যাম্পাসে বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না বলে আন্দোলন করি আমরা। সেই রাগেই এই অনুষ্ঠান বাতিল করা হল।''

আরও পড়ুন: Modi On Petrol Price : ' মানুষের প্রতি অন্যায়', পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে রাজ্যের ঘাড়েই দায় ঠেললেন মোদি

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget