এক্সপ্লোর

Cooch Behar News: পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে সাংগঠনিক বৈঠক বিজেপি-র, তার মধ্যেও অব্যাহত ফুলবদল

Panchayat Elections 2023: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগে সংগঠন মজবুত করতে কোচবিহারে বৈঠক করলেন বিজেপি নেতৃত্ব।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে কোচবিহারে বিজেপি-র সাংগঠনিক বৈঠক (Cooch Behar News)। হাজির ছিলেন জেলার সমস্ত বিধায়করা। এরই মধ্য়ে, বিজেপিতে যোগ দিলেন, তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি সহ শাসকদলের (TMC) সমর্থক ৫১টি পরিবার। পাশাপাশি, দিনহাটায় বিজেপি (BJP)ছেড়ে তৃণমূলে এলেন বেশ কয়েকজন কর্মী।

পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে বিজেপি-র সাংগঠনিক বৈঠক

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগে সংগঠন মজবুত করতে কোচবিহারে বৈঠক করলেন বিজেপি নেতৃত্ব। আর এরইমধ্যে অব্য়াহত দল বদলের পালা।

সংগঠন শক্তিশালী করতে, শুক্রবার, কোচবিহারের গুঞ্জবাড়িতে, দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন, বিজেপির রাজ্য পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। 
ভোটের আগে কী ভাবে সংগঠনে জোর? কী ভাবে জনসংযোগ, সূত্রের খবর, এসমস্ত কিছু নিয়েই বৈঠকে আলোচনা হয়।

তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায় বলেন, "আমাদের মিটিং হয়েছে। মার্চ মাসের মধ্যে সংগঠনকে শক্তিশালী চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে চলবে আন্দোলন।"

অন্য দিকে, কোচবিহার পুরসভার তৃণমূল চেয়ারম্যান তথা রাজ্যে দলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "নিজেরাই বলছে, মার্চের মধ্যে সংগঠন সাজাবে। আজ পর্যন্ত সংগঠন নেই ওদের। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি।"

আরও পড়ুন: Saayoni Ghosh: কুন্তলকে জড়িয়ে কুকথা, সৌমিত্রকে আইনি নোটিস সায়নীর, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, জানিয়ে দিলেন নায়িকা

২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির।মপ্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। কোচবিহার জেলা পরিষদ, ১২টি পঞ্চায়েত সমিতির সবক'টি এবং ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৭টিতে জয়ী হয় তৃণমূল। মাত্র একটি যায় বিজেপি-র হাতে।

কিন্তু লোকসভা এবং বিধানসভা নির্বাচনে সমীকরণ পুরোপুরি বদলে যায়। ২০১৯-এর লোকসভা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নয়টি কেন্দ্রের মধ্যে সাতটিতেই জয়ী হয় বিজেপি। মাত্র দুইটি যায় তৃণমূলের ঝুলিতে।

এই প্রেক্ষাপটে সংগঠনকে আরও শক্তিশালী করতে, ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। শনিবারই, তুফানগঞ্জে বিজেপিতে যোগ দিয়েছেন, ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সহ সভাপতি। তাঁর সঙ্গেই গেরুয়া শিবিরের হাত ধরেছে আরও ৫১টি পরিবার।

দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী

অন্য় দিকে, দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget