এক্সপ্লোর

Sukanta Mazumdar : কোচবিহারের দিনহাটায় আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বিজেপি সভাপতি

BJP-TMC : সাহেবগঞ্জ ও কালমাটি এলাকায় যেখানে সুকান্ত মজুমদাররা গেছিলেন, বিকালে সেখানে উদয়ন গুহর নেতৃত্বে মিছিল করে তৃণমূল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanick)। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, ভাঙচুর হওয়া দলীয় পার্টি অফিসও ঘুরে দেখেন তাঁরা।

আক্রান্ত কর্মীদের বাড়িতে বিজেপি সভাপতি

দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে রণক্ষেত্র তৈরি হওয়ার তিন দিন পর শনিবার কোচবিহারে এসে নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে, আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার। আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে। পুলিশ-প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিজেপির রাজ্য সভাপতি (BJP State President)।

ভাঙচুর, অগ্নিসংযোগ

এদিন কোচবিহারে এসে প্রথমে সাহেবগঞ্জে ভাঙচুর হওয়া দলীয় পার্টি অফিস ঘুরে দেখেন সুকান্ত। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। এরপর, বামনহাট ২ নম্বর অঞ্চলের কালমাটি এলাকার আক্রান্ত বিজেপি নেতা অভিজিৎ বর্মন ও কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে যান। শনিবার এই কৃষ্ণকান্ত বর্মনের বাড়ি এবং সংলগ্ন দোকানে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছিল। দলের তরফে তাঁকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। সেই মতো এদিন ভিতপুজো করেন সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিক।

বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, 'আমরা আগেই বলেছি, আমাদের কোনও কর্মীর কাচা বাড়ি ভাঙে, তাহলে পাকা বাড়ি করে দেব। পাকা বাড়ি ভাঙলে, দোতলা বাড়ি বানিয়ে দেব। কর্মীদের পাশে আমরা আছি।' বামনহাট বাজারে ভাঙচুর হওয়া, বিজেপির পার্টি অফিস ঘুরে দেখেন সুকান্ত মজুমদার। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'এখানে পুলিশ তৃণমূলের মোর্চা হিসাবে কাজ করছে। এখানকার এসপির তো ঝান্ডা হাতে নামা উচিত। আমাদের বাড়ির বাচ্চাদের যদি কাঁদায়, তাঁদের বাড়ির বাচ্চাদেরও কাঁদতে হবে। এখনও সময় আছে, সুধরে যান, না হলে এমন ব্যবস্থা নিতে হবে সময় পাবেন না। তখন পালাতে হবে।'

পাল্টা মিছিল

সাহেবগঞ্জ ও কালমাটি এলাকায় যেখানে সুকান্ত মজুমদাররা গেছিলেন, বিকালে সেখানে উদয়ন গুহর নেতৃত্বে মিছিল করে তৃণমূল। এদিকে, 'পশ্চিমবঙ্গ পুলিশকে সংবিধান মনে করাতে এসেছি' বাধা পেলে টপকে যাব, কোচবিহারে গিয়ে হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। 

আরও পড়ুন- দিদির দূত কর্মসূচিতে কদম্বগাছিতে কাকলি, তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের 'গণইস্তফা'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget