এক্সপ্লোর

Cooch Behar TMC: কোচবিহারে তৃণমূলের কোর কমিটির বৈঠকে গরহাজির জেলা চেয়ারম্যান, কটাক্ষ বিজেপির

TMC: কোচবিহারে তৃণমূলের কোর কমিটির বৈঠকে গরহাজির জেলা চেয়ারম্যান-সহ চার সদস্য। ব্যক্তিগত কারণে অনুপস্থিত সদস্যরা, দাবি তৃণমূলের জেলা সভাপতির। পঞ্চায়েত ভোটের আগে বাড়ছে গোষ্ঠীকোন্দল, কটাক্ষ বিজেপির।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) তৃণমূলের (TMC) কোর কমিটি গঠনের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এবার কোর কমিটির বৈঠকে জেলা চেয়ারম্যান-সহ চার সদস্যের গরহাজিরা নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রতি তৃণমূলের তরফে কোচবিহার জেলায় ১১ জনের কোর কমিটি গঠন করা হয়। কমিটিতে নাম নেই দলের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের। এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। কোর কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান বলেন, ‘রবি ঘোষ কেন নেই তা ভাবতেও পারছি না। আমাকে না জানিয়ে কোর কমিটি গড়া হয়েছে। এ নিয়ে আমার ধোঁয়াশা রয়েছে।’

তৃণমূলের কোর কমিটির বৈঠকে গরহাজিরা নিয়ে প্রশ্ন

এই আবহে বুধবার বৈঠকে বসে তৃণমূলের কোর কমিটি। বৈঠকে যোগ দেননি জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া, প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ও আইএনটিটিইউসি-র জেলা সভাপতি পরিমল বর্মন। এঁরা প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ বলে তৃণমূল সূত্রে দাবি। কোর কমিটির বৈঠকে গরহাজিরায় ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তৃণমূলের জেলা চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, ‘সভাপতি মিটিংয়ের কথা বলার আগেই ঠিক হয়ে গিয়েছিল অন্য প্রোগ্রাম। তাই কলকাতায় চলে এসেছি।’

সংঘাতের কথা উড়িয়ে কোর কমিটির সদস্যদের অনুপস্থিতির কারণ উল্লেখ করেছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে আসেনি। এ নিয়ে বিতর্কের কিছু নেই। জগদীশদা ডাক্তার দেখাবেন বলেছিলেন, বিনয়দা শেষ মুহূর্তে আসতে পারেননি, গিরিনবাবু কলকাতায়, পরিমল বর্মন নিশ্চয়ই কোনও কারণে আটকে গিয়েছেন।’

তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র

তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুপস্থিতি-বিতর্ক নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বলেছেন, ‘গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে নতুন নয়, আগেও ছিল। এখন সেটা বড় আকার নিয়েছে। আগামী পঞ্চায়েত ভোটে এই দ্বন্দ্ব আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।’

সবমিলিয়ে কোচবিহারে তৃণমূলের কোর কমিটি নিয়ে সরগরম রাজনীতির ময়দান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget