এক্সপ্লোর

Coochbehar News: কোচবিহারে কালবৈশাখীর তাণ্ডব, মৃত ২

জানা গিয়েছে, ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে মৃত্যু হয় এক তরুণের। মোয়ামারী গ্রাম পঞ্চায়েতের জাহাঙ্গীর আলম নামে ওই তরুণের বয়স ১৯ বছর। আহত অন্তত ২০। ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বছরের শুরুতেই কোচবিহারে কালবৈশাখীর তাণ্ডব। ঘুঘুমারি ও মোয়ামারিতে ২ জনের মৃত্যু। জানা গিয়েছে, ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে মৃত্যু হয় এক তরুণের। মোয়ামারী গ্রাম পঞ্চায়েতের জাহাঙ্গীর আলম নামে ওই তরুণের বয়স ১৯ বছর। আহত অন্তত ২০। ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত।

কোচবিহারে কালবৈশাখীর তাণ্ডব: ভেঙেচুরে পড়ে রয়েছে একের পর এক বাড়ি, ঝড়ে উড়ে গেছে টিনের চাল, বৃষ্টির জলে ভিজে সপসপে তোষক থেকে পড়ার বই, উল্টে পড়ে আছে গ্যাস সিলিন্ডার, ভেঙে পড়ে রয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, প্রকৃতির তাণ্ডবে লন্ডভন্ড কোচবিহারের একাধিক এলাকা। প্রকৃতির ভয়ঙ্কর রোষে প্রাণ গেল দুজনের। কালবৈশাখীর তাণ্ডবে আহত হয়েছেন প্রায় ২০ জন। কয়েকদিন ধরেই কোচবিহারে চলছে বৃষ্টি। গতকাল সন্ধে নাগাদ শুরু হয় ঝড়। কালবৈশাখীর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি। এর আগে গত ১৪ এপ্রিল, পয়লা বৈশাখের আগের রাতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছিল কোচবিহারের তুফানগঞ্জ। ফের ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ হল শতাধিক বাড়ি।

দাঁতনে ঝড়:  অন্যদিকে, কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তররুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেল ৫টা নাগাদ বাঁকুড়পাদা ও পালানিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড়। ঝড়ের দাপটে উড়ে যায় বাড়ির চাল, ঘরের উপর উপড়ে পড়ে গাছ। ক্ষতিগ্রস্ত ৩০টির বেশি বাড়ি। প্রবল ঝড়ে প্রায় ১০০ একর ধানজমিরও ক্ষতি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দাঁতনের বিডিও।গতকাল, দাঁতনের বিডিও জানান, "প্রবল ঝড়ে দাঁতনের ২ ও ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে। কৃষি দফতরের আধিকারিকরা ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করছেন।''

আরও পড়ুন: Birbhum News: শান্তিনিকেতনকাণ্ডে গ্রেফতার ২, এখনও অধরা মূল অভিযুক্ত

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget