এক্সপ্লোর

Cooch Behar News: এক বছরে বার বার, কোচবিহারে ফের গুলিতে মৃত্যু, কাঠগড়ায় BSF

BSF Firing: এই এক বছরে, এই নিয়ে শুধুমাত্র কোচবিহারেই বিএসএফ-এর পাঁচটি গুলি চালানোর ঘটনা এবং তাতে মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

কলকাতা: কোচবিহারে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে যুবকের মৃত্যুতে নতুন করে তেতে উঠেছে বঙ্গ রাজনীতি (Cooch Behar News)। তৃণমূলের (TMC) শাসনে বিএসফ-কে (BSF Firnig) রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ শাসকদলের। তাতে ফের কাঠগড়ায় বিএসএফ-এর ভূমিকা। এই প্রথম নয়,  এই এক বছরে, এই নিয়ে শুধুমাত্র কোচবিহারেই বিএসএফ-এর পাঁচটি গুলি চালানোর ঘটনা এবং তাতে মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

বিএসফ-কে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের

চলতি বছরের ১৭ মার্চ কোচবিহারেরই মাথাভাঙায় বিএসএফ-এর গুলিতে একজনের মৃত্যুর ঘটনা সামনে আসে। জানা যায়, তিনি বাংলাদেশি নাগরিক। অনুপ্রবেশ রুখতে গুলি বিএসএফ গুলি চালাতে হয় বলে সেই সময়  জানানো হয়। সেই ঘটনার সঙ্গে চোরাচালান সংযোগও তুলে ধরা হয়।

এর পর ১০ এপ্রিল কোচবিহারের সিতাইয়ে বিএসএফ-এর গুলি চালানোর ঘটনা সামনে আসে। তাতে তিন জমের মৃত্যু হয়। কাঁটাতার পেরিয়ে তাঁরা গরুপাচারের চেষ্টা করছিলেন বলে বিএসএফ-এর তরফে জানানো হয়। সে বার বাংলার নাগরিকদের উপর বিএসএফ জুলুম করছে বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর অভিযোগ ছিল, সীমান্তের ১৫০ গজ ভিতরে কাঁটাতারের বেড়া রয়েছে। নিজেদের ভূখণ্ড ছেড়ে বেড়া দেওয়া হচ্ছে। তার ফলে ঘোরাঘুরি করতে দেখলেও জুলুম করা হয়। এমনকি তাঁদের মতো নেতারাও বিএসএফ-এর জুলম থেকে ছাড় পান না বলে দাবি করেন উদয়ন।

গত ১৪ ডিসেম্বর কোচবিহারের মেখলিগঞ্জে বিএসএফ-এর গুলিতে দু’জনের মৃত্যুর ঘটনা সামনে আসে। রাতের অন্ধকারে বৈরাগীহাটে সীমান্ত এলাকায় সে বার গুলি চলে।  দেহ দু’টি উদ্ধার হয় দিনের আলো ফুটতে। সেই ঘটনাতেও গরুপাচারের অভিযোগ তুলে ধরা হয়।

আরও পড়ুন: Police Controversy : পুলিশের লাঠিচার্জ, পরে আইসি-কে সংবর্ধনা, প্যারীমোহন কলেজের ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ

চলতি মাসেরই ১৫ ডিসেম্বর ফের কোচবিহারের মাথাভাঙায় বিএসএফ-এর একজনের মৃত্যুর ঘটনা সামনে আসে। তিনি বাংলাদেশি নাগরিক বলে জানা যায়। নিহত ব্যক্তি চোরাচালানে যুক্ত ছিলেন বলে জানায় বিএসএফ।

তাতেই নয়া সংযোজন ২৪ ডিসেম্বরের ঘটনা। শনিবার সকালে গীতালদহের ঘোষপাড়ায়, বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয় ২৪ বছরের প্রেম বর্মনের। তিনি গরুপাচারে যুক্ত ছিলেন বলে দাবি বিএসএফ-এর। কিন্তু পরিবারের দাবি, বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন প্রেম। ছুটিতে বাড়ি এসেছিলেন। দিন দুয়েক পর ফের রওনা দেওয়ার কথা ছিল। তার আগে, শনিবার নিজেদের তামাক চাষের জমিতে কাজ দেখতে বেরিয়েছিলেন। সন্দেহবশতই তাঁকে গুলি করে বিএসএফ।

বিএসএফ-এর ছোড়া গুলি খেয়ে যেখানে লুটিয়ে পড়েন প্রেম, ওই এলাকা ভারত-বাংলাশে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। ঘটনার পর কোনও গরুও উদ্ধার হয়নি বলে জানান স্থানীয়রা। তাতেই প্রশ্ন ওঠে, গরু পাচার আটকাতে সীমান্ত থেকে এত দূরে কেন গুলি চালাল বিএসএফ! দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা দীননাথ বর্মন বলেন, “এখানে সন্ধের পর বিএসএফ-এর ভয়ে মানু বাইরে বেরোতে পারেন না।”

এই ঘটনায় অবধারিত ভাবে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের মন্ত্রী উদয়নের প্রশ্ন, “গরু পাচারকারী হলেও কি গুলি করে মারতে হবে নাকি? গরু পাচারকারী বলে তকমা লাগিয়ে দিচ্ছি বিএসএফ। এলাকায় অত্যাচার চালাচ্ছে স্থানীয়দের শ্লীলতাহানি করছে। প্রেম গরু পাচারকারী হলে, গরু কি উদ্ধার হয়েছে?”

সীমান্ত এলাকায় জুলুম চালাচ্ছে বিএসএফ, দাবি তৃণমূলের

যদিও বিজেপি-র শমীক ভট্টাচার্যের যুক্তি, “শুধুমাত্র সন্দেহের বশে গুলি করা যায় না। নিশ্চয়ই বিএসএফ কিছু দেখতে পেয়েছিল! রাজ্যেপ নেতারা বিএসএফ-কে লাগাতার আক্রমণ করে আসছেন। এই ঘটনাকেও কাজে লাগাতে চাইছেন তাঁরা।” প্রেমের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget