Cooch Behar News: ২৭ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার কোচবিহারে ! পুলিশের জালে এক ভারতীয়
Cooch Behar Money Scam: কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশী ২৭ লক্ষ টাকা সমেত এক ভারতীয় ব্যক্তিকে আটক করল কুচলিবাড়ি থানার পুলিশ।

শুভেন্দু ভট্টাচার্য,কোচবিহার: কোচবিহার জেলার (Cooch Behar) মেখলিগঞ্জ থেকে বাংলাদেশি ২৭ লক্ষ টাকা সমেত এক ভারতীয় ব্যক্তিকে আটক করল কুচলিবাড়ি থানার পুলিশ। রবিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে, ওই ব্যক্তিকে আটক করার পর সোমবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে (Court) তোলা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির বাড়ি ১০৮ ছোট কুচলিবাড়িতে। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। তবে ওই টাকা গুলি চ্যাংব্যান্ধার মানি এক্সচেঞ্জ যে কাউন্টার রয়েছে, সেখান থেকে নিয়ে এসেছিলেন বলে দাবি করেছন ঐ ব্যাক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
সম্প্রতি মালদার (Malda) গাজোলের পর কালিয়াচকেও (Kaliachak) যকের ধনের হদিশ মিলেছে। এক পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লক্ষ টাকা (Money) উদ্ধার করে রাজ্য পুলিশের (West Bengal Police) এসটিএফ (STF)। টাকার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে বলে দাবি পুলিশ সূত্রের। ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এসটিএফ সূত্রে খবর, রাজস্থানে কর্মরত শ্রমিক মহিদুর শেখের প্রতিবেশী মাদক কারবারি রয়্যাল শেখ। মহিদুরের স্ত্রীকে ভয় দেখিয়ে তাঁর ঘরে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে বাধ্য করেছিল রয়্যাল শেখের স্ত্রী ফতেমা বিবি। জানা গিয়েছে, জেলবন্দি রয়্যাল শেখ কি স্ত্রীর মাধ্যমেই মাদকের কারবার চালাত ? খতিয়ে দেখছে পুলিশ। গতকাল মহিদুরের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৬ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হয় মাদক কারবারি রয়্যাল শেখ। জেলবন্দি দুষ্কৃতীর স্ত্রী ফতেমা বিবিকেই টাকা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে দেখিয়ে মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন, ফের কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার, শুল্ক দফতরের জালে ২ যাত্রী
প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর, গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় দেড় কোটি টাকা। এবার কালিয়াচকে এক শ্রমিকের বাড়িতে মিলছে যকের ধন! গোপন সূত্রে খবর পেয়ে শনিবারই ভিনরাজ্যের শ্রমিক, কালিয়াচকের বাসিন্দা মহীদুর শেখের বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফ। মহীদুর রাজস্থানে নির্মাণ শ্রমিকের কাজ করেন বলে খবর পুলিশ সূত্রে। তিনি বাড়িতে ছিলেন না। পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট, হাওড়ায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি, গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে শুরু করে, শিবপুরে পাণ্ডে ব্রাদার্সের গ্যারাজ ও ফ্ল্যাট। সাম্প্রতিককালে পরপর টাকার পাহাড়ের হদিশ মিলেছে রাজ্যে। এবার সেই তালিকায় যুক্ত হল মালদার পরিযায়ী শ্রমিকের বাড়িও।
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬





















