এক্সপ্লোর

Udayan Guha : 'উদয়ন গুহর ছেলে মত্ত অবস্থায় বাড়ির সামনে বোমাবাজি করেছেন..', বিস্ফোরক অভিযোগ BJP নেতার

Cooch Behar Udayan Guhas Son Accsed: দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, অভিযোগের কাঠগড়ায় উদয়ন গুহর ছেলে !

শুভেন্দু ভট্টাচার্য,কোচবিহার: দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, সিসি ক্য়ামেরায় ধরা পড়েছে বোমাবাজির ছবি। উদয়ন গুহর ছেলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। উদয়ন গুহর ছেলে মত্ত অবস্থায় বাড়ির সামনে বোমাবাজি করেছেন অভিযোগ বিজেপি নেতার। পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

আরও পড়ুন, বাংলা ও বিহার, দুই রাজ্যেরই ভোটার প্রশান্ত কিশোর! কীভাবে এমন কাণ্ড, তুঙ্গে বিতর্ক

বাড়ির সামনে ১০-১৫ টা বাইক নিয়ে জমায়েত, ফাটানো হল বোমা, কিছুক্ষণের জন্য আটকে পড়ল অন্যান্য গাড়িও। রাজ্যে SIR ঘোষণার দিনই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের রাজনীতি।দিনহাটাতে বিজেপি জেলা সম্পাদকের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাত ১১টা নাগাদ বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে।
 
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ-র নেতৃত্বে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিজেপি  জেলা সম্পাদক  অজয় রায় বলেন, গতকাল রাতের অন্ধকারে উদয়ন গুহ-র পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে ২৬-এ যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে। আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আর দিনহাটার মানুষ এগুলো দেখছে। আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনহাটার মানুষ এর জবাব দিয়ে দেবে। 
 
এই অভিযোগ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক   সায়ন্তন গুহ বলেন, NIA-এর ওপরে যদি কোনও সংস্থা থেকে থাকে, তাকে দিয়ে আমার মনে হয় ওদের তদন্ত করা উচিত। NIA-র তদন্ত তো করাই উচিত। এতবড় যখন বোমাবাজির ঘটনা ঘটেছে। আরে দেখাক না ওর বাড়ির গেটে কোনও কিছু হয়েছে। দেখাক না ওর বাড়ির মধ্য়ে কেউ কিছু ছুড়েছে। ওর বাড়িতে আমি আক্রমণ করব, আমার এত খারাপ দিন পড়েছে।
 
এই ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় সুকান্ত মজুমদার পোস্ট করেছেন,SIR ঘোষণার পরেই রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টির কোচবিহার সাংগঠনিক জেলার মাননীয় সম্পাদক শ্রী অজয় রায়ের বাড়ির সামনে ভাড়াটে দুষ্কৃতীবাহিনীকে ব্যবহার করে শাসানি, হুমকি এবং বোমাবাজি করল আতঙ্কিত তৃণমূল! রাতের অন্ধকারের আশ্রয় নিয়ে কাপুরুষের মতো তৃণমূলের এই আক্রমণ শুধু রাজনৈতিক নির্লজ্জতাই নয়, বরং স্পষ্ট একটি নিদর্শন যে SIR ঘোষণার পর কোচবিহারে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন উদয়নবাবুরা! 
 
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী  উদয়ন গুহ বলেছেন,ওই ব্যক্তি নিশ্চয়ই SIR চালু করেননি।  SIR চালু হবে, তার নোটিসও নিশ্চয়ই ওই ব্যক্তি জারি করেননি। যে ওর বাড়ির সামনে গিয়ে বোমা ফাটাতে হবে। জেলা এবং দিনহাটা মহকুমায় বিজেপির কি ওই একজনই নেতা আছে যার সামনে গিয়ে বোমা ফাটাতে হবে? সব মিলিয়ে, দাবি-পাল্টা দাবিতে দিনহাটা সরগরম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget