এক্সপ্লোর

SIR Update : বাংলা ও বিহার, দুই রাজ্যেরই ভোটার প্রশান্ত কিশোর! কীভাবে এমন কাণ্ড, তুঙ্গে বিতর্ক

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট।  কমিশন জানতে চেয়েছে, প্রশান্ত কিশোর কি নাম কাটার জন্য আবেদন করেছিলেন?

কলকাতা : বেজে গেল ২০২৬ এর ভোটের দামামা। মঙ্গলবার থেকেই বাংলা-সহ ১২ রাজ্যে শুরু করা হল SIR। মধ্যরাতেই ভোটার তালিকা ফ্রিজ করা হল। এরই মাঝে প্রশান্ত কিশোরকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। 

নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের  নাম রয়েছে দুই রাজ্যের ভোটার তালিকায়, একসঙ্গে। পশ্চিমবঙ্গ ও বিহারর ভোটার তালিকায় এক সঙ্গে জ্বলজ্বল করছে তার নাম। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তিনি কলকাতার বাসিন্দা আর বিহারেও তাঁর কেন্দ্র বিহারের করহাগর বিধানসভা।  

সূত্র মারফৎ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা ১২১, কালীঘাট রোড। এই ঠিকানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। সেই সঙ্গে বিহারের করহাগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম রয়েছে প্রশান্ত কিশোরের। এখানেই প্রশান্ত কিশোরের  জন্মস্থান কোনার গ্রাম। কারও অজানা নয়, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় তৃণমূলের ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন। সূত্রের দাবি, কলকাতায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছিল। তাহলে এখনও কেন তাঁর নাম, একই সঙ্গে বঙ্গ ও বিহারে? উঠছে প্রশ্ন। 

ভোটকুশলী প্রশান্তের ২ রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন । পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট।  কমিশন জানতে চেয়েছে, প্রশান্ত কিশোর কি নাম কাটার জন্য আবেদন করেছিলেন? বলাই বাহুল্য, এক সঙ্গে দুই জায়গায় ভোটার তালিকায় নাম থাকা নিয়ম বহির্ভূত। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৭ ধারা অনুসারে একাধিক নির্বাচনী এলাকা একজনের নাম যদি ভোটার তালিকায় থকে, তা অনৈতিক।   ধারা ১৮ অনুসারে, একই নির্বাচনী এলাকার মধ্যে একাধিক বার নাম থাকাও নিষিদ্ধ ।  এখন এই বিষয়টি কি ইচ্ছাকৃত, খতিয়ে দেখছে কমিশন।           

বিহারে SIR শুরু হওয়ার পর থেকেই, বিতর্কের ঝড় বয়ে গেছে। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে 'SIR'। নির্বাচন কমিশন এই ধরনের সমস্যা সমাধানের জন্যই  বিহারে   ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ করেছে। এই প্রক্রিয়া চলাকালীন, প্রায় ৬৮.৬৬ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ৭ লক্ষেরও বেশি ডুপ্লিকেট নিবন্ধন রয়েছে।                            

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birth Certificate: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget