এক্সপ্লোর

Cooch Behar : রবীন্দ্রনাথ ঘোষকে হেনস্থার অভিযোগ, পাল্টা পথে তৃণমূল কর্মীরা

বৃহস্পতিবার পুরসভায় যাওয়ার সময়, নিজের ওয়ার্ডে বাসিন্দাদের বিক্ষোভের সামনে পড়েন তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পুর-পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহার পুরসভার (Cooch Behar Municipality) চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে (Rabindranath Ghosh) হেনস্থার অভিযোগ তুলে পথে নামলেন তৃণমূল কর্মীরা (TMC Workers)। পুরসভাতেও কর্মবিরতির ডাক দিল পুর কর্মীদের একাংশ। তৃণমূল পরিচালিত পুরসভায় কর্মবিরতি ঘিরে প্রশ্ন তুলেছে বিজেপি (BJP)। 

বিক্ষোভের মুখে

বৃহস্পতিবার নিজের ওয়ার্ডে বিক্ষোভের মুখে পড়েন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। হেনস্থার অভিযোগ তুলে দোষীদের গ্রেফতারির দাবিতে শুক্রবার রাস্তায় নামল পুর কর্মচারী ও তৃণমূল কর্মীদের একাংশ। কোচবিহার পুরসভায় কর্মবিরতিতে সামিল কর্মচারীদের একাংশ। বৃহস্পতিবার পুরসভায় যাওয়ার সময়, নিজের ওয়ার্ডে বাসিন্দাদের বিক্ষোভের সামনে পড়েন তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পুর-পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। 

তার প্রতিবাদে পরের দিন কোচবিহারের নতুন পল্লিতে রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে মিছিল করেন পুরসভার কর্মী ও তৃণমূল কর্মীরা। পুর চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ তুলে শুক্রবার কোচবিহার পুরসভায় কর্মবিরতির ডাক দেয় কর্মীদের একাংশ। আগাম নোটিস ছাড়া কর্মবিরতির জেরে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। পুরসভার একাধিক কাজের জন্য দূর দুরান্ত থেকে এলেও তাঁদের ফিরে যেতে হয় হতাশ হয়েই। 

রাজনৈতিক চাপানউতোর

তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও পুর চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ এবং পাল্টা প্রতিবাদ ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি বাগ্‍যুদ্ধ। কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, 'খুনের হুমকি দিয়েছে আমাকে, বিজেপির লোক ছিল হয়তো'। পাল্টা মন্তব্য করেছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে ।

১০ মার্চ বকেয়া ডিএর দাবিতে ধর্মঘটে সামিল হওয়ায় একাধিক জায়গায় সরকারি কর্মীদের হুমকি, হুঁশিয়ারির মুখে পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রেই রাজ্যের শাসকদলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবার চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভায় কর্মবিরতি ঘিরে উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন- বিরোধী জোটের সলতে পাকানো শুরু ? অখিলেশ, নবীনের পর কুমারস্বামীর সঙ্গে বৈঠক মমতার

এদিকে, ধাক্কা দিয়েছে সাগরদিঘি। সংখ্যালঘু ভোটে একচেটিয়া আধিপত্য বজায় রাখতে, পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার জেলা জুড়ে সম্মেলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একই পথে হাঁটছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। যার রেশ কাটতে না কাটতেই ফের নতুন টানাপোড়েন তৈরি হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget