এক্সপ্লোর

Cooch Behar: দালাল ছাড়া ভূমি রাজস্ব দফতরে কাজ করতে পারেন না সাধারণ মানুষ, সরব উদয়ন গুহ

Udayan Guha: দালাল ছাড়া ভূমি রাজস্ব দফতরে কাজ করতে পারেন না সাধারণ মানুষ। দিনহাটা ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: ‘দালাল ছাড়া ভূমি ও ভূমি রাজস্ব দফতরে কাজ করাতে পারেন না সাধারণ মানুষ। একজনের জমি অন্যজনের হয়ে যাচ্ছে।’ কোচবিহারের দিনহাটা এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (TMC MLA Udayan Guha)।

জমির মালিকানা নিয়ে ধন্দ

কোচবিহার (Cooch Behar) শহরের ১২ নম্বর ওয়ার্ডের মুচির মাঠ এলাকার একটি জমির মালিকানা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবারই ফেসবুকে (Facebook) উদয়ন গুহ লেখেন, ‘১২ নম্বর ওয়ার্ডের বিতর্কিত মুচির মাঠের জমিতে কেউ নামবেন না। প্রশাসনের কাছে আবেদন, অশান্তি সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করুন।’

ক্ষোভপ্রকাশ উদয়ন গুহর

বৃহস্পতিবার একধাপ এগিয়ে বিএলআরও (BLRO) অফিসে গিয়ে ক্ষোভের কথা জানান উদয়ন গুহ। দ্রুত জমি নিয়ে বিবাদের অবসান না হলে পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, ‘আমরা চাই না দিনহাটায় মাফিয়ারাজ আস্তানা গড়ুক। আজ বিএলআরও-র দৃষ্টি আকর্ষণ করেছি। দালালরাজ বন্ধ করতে হবে। টাকা দিতে হবে কেন? দালালরাজ বন্ধ করতে হবে। রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্প শুরু করেছে। বিএলআরও অফিসে বলে এসেছি, যেন দালাল না ঢোকে। দরকারে আন্দোলনে নামব।’

তৃণমূলকে কটাক্ষ বিজেপির

তৃণমূল বিধায়কের এই মন্তব্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি (BJP)। কোচবিহারের বিজেপি সভাপতি ও বিধায়ক সুকুমার রায় বলেছেন, ‘তৃণমূল সরকারের আমলে এটা নতুন ঘটনা নয়। বিএলআরও অফিসে ঘুঘুর বাসা। তৃণমূল নেতাদের কথামতোই এসব হয়। এই জন্য দোষ চাপানো হচ্ছে।’

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিক। দিনহাটা এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সত্যম সুব্বা জানিয়েছেন, ‘আজ বিধায়ক এসেছিলেন। মুচির মাঠে একই জমি দু’জনে কিনেছে। উনি বলেছেন, আমরা বিষয়টি দেখব।’

আরও পড়ুন পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা, ঘোষণা উদয়নের

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget