এক্সপ্লোর

Cooch Behar : প্রকাশ্য সভায় দলের নেতাকে বহিষ্কারের হুমকি বিধায়কের, কোচবিহারে অব্যাহত তৃণমূলের বিবাদ

TMC : ই নেতার দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের। কোন্দলেই শেষ হবে তৃণমূল, কটাক্ষ করেছে বিজেপি। এখন দেখার দলীয় কোন্দল সামাল দিতে কী পদক্ষেপ নেয় তৃণমূল নেতৃত্ব।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারে (Coochbehar) তৃণমূলের বিবাদ অব্যাহত। প্রকাশ্য সভা থেকে দলেরই এক নেতাকে বহিষ্কারের হুমকি দিলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। পাল্টা বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতা আবু আল আজাদ। দুই নেতার দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের। কোন্দলেই শেষ হবে তৃণমূল, কটাক্ষ করেছে বিজেপি। এখন দেখার দলীয় কোন্দল সামাল দিতে কী পদক্ষেপ নেয় তৃণমূল নেতৃত্ব।

প্রকাশ্যে বহিষ্কারের হুমকি

দলীয় নেতা ও প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান আবু আল আজাদকে বহিষ্কারের হুঁশিয়ারি। দলের নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে বিতর্কে জড়ালেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের অন্দরের বিবাদ। সূত্রের খবর, গত বিধানসভা ভোটে সিতাই থেকে জগদীশ বর্মা বাসুনিয়াকে প্রার্থী করা হলে প্রকাশ্যে বিরোধিতা করেন তৃণমূল নেতা আবু আল আজাদ। এবার ওই তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কারের হুমকি দিলেন বিধায়ক।

তরজা চরমে

সিতাইয়ের তৃণমূল বিধায়ক মঞ্চ থেকেই বলেন, 'আমি ওইসব আবু আল আজাদের কথা বলব না। কারণ সে দলের কোনও স্তরে এখন নেই। সে তৃণমূলের একজন বুথেরও সদস্য নয়। এরপরে যদি উনি আবার তৃণমূলের নেতৃত্ব সম্পর্কে, বিধায়ক সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, আমরা দল থেকে তাঁকে বহিষ্কার করে দেব।' যদিও বিধায়কের বহিষ্কার-হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা। আবু আল আজাদ বলেছেন, 'জগদীশ বর্মা বাসুনিয়াক এলাকায় বহু দুর্নীতি হচ্ছে। আমি তো সেটা নিয়ে এখনও মুখ খুলিনি। উনি কেন আমাকে ভয় পাচ্ছেন বুঝতে পারছি না। দলের ভেতরে থেকে দলের যারা সর্বনাশ করছে, আমি তাঁদের বিরুদ্ধে নাগরিক মঞ্চ গড়ে আন্দোলন করছি। '

কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, 'কী হয়েছে জানি না। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।' পাল্টা কোচবিহারের বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেছেন, 'তৃণমূল অন্তর্দ্বন্দ্ব শেষ হবে।'

জেলার ছবি

বর্তমানে কোচবিহার জেলা পরিষদের ৩৩টি আসনের মধ্যে সবকটিই তৃণমূলের দখলে রয়েছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও এক ছবি। ১২টি আসনের মধ্যে ১২টিই তৃণমূলের দখলে। ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ১২৭টি, একটি বিজেপির। যদিও ২০১৯ এর লোকসভা নির্বাচন ও ২০২১-এর বিধানসভা নির্বাচনে, কোচবিহারে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিল বিজেপি। আগামী বছর পঞ্চায়েত ভোটে কী হবে? সবার নজর সেদিকেই। 

আরও পড়ুন- তোলা না দেওয়ায় অপবাদ, সামাজিক বয়কট! সোনারপুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget