এক্সপ্লোর

Cooch Behar Protest : রাস্তার মাঝেই প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান, বেহাল রাস্তা সারানোর দাবিতে অভিনব প্রতিবাদ পরিবহন কর্মীদের

Bad Road Protest : খানাখন্দে ভর্তি রাস্তা। পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে মোরাম। জল জমলে অবস্থা আরও বিপজ্জনক হয়ে ওঠে। মাথাভাঙার পঞ্চানন মোড় থেকে শীতলকুচি যাওয়ার ১৮ কিলোমিটার রাস্তার হাল বেহাল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : মাথাভাঙা থেকে শীতলকুচি যাওয়ার রাস্তা বেহাল। বার বার জানিয়েও মেরামত হয়নি বলে দাবি। তাই রাস্তা সারানোর দাবিতে অভিনব প্রতিবাদে নামলেন কোচবিহারের (Cooach Behar) পরিবহণ কর্মীরা (Transport Workers)। রাস্তার মাঝেই করলেন পূর্ত দফতরের প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে পূর্ত দফতর।

বেহাল রাস্তা, নাকাল নাগরিকরা

রাস্তা তো নয় যেন মৃত্যুফাঁদ। তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কোচবিহারের মাথাভাঙা-শীতলকুচি রুটের অটো-টোটো-গাড়ি চালকরা। রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তাতেই পূর্ত দফতরের প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান (Mock Sradhha Programme) করলেন পরিবহণ কর্মীরা।

খানাখন্দে ভর্তি রাস্তা। পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে মোরাম। জল জমলে অবস্থা আরও বিপজ্জনক হয়ে ওঠে। মাথাভাঙার পঞ্চানন মোড় থেকে শীতলকুচি যাওয়ার ১৮ কিলোমিটার রাস্তার। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বাস, গাড়ি, অটো, টোটো যাতায়াত করে। রাস্তা খারাপের জেরে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 

প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান, অভিনব প্রতিবাদ

বুধবার রাস্তা সারাইয়ের দাবিতে শীতলকুচির উপেন বর্মন সেতুর মুখে অভিনব প্রতিবাদে সামিল হন পরিবহণ কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি। কোচবিহারের বেসরকারি যাত্রী পরিবহণ সমিতির সভাপতি ও আইএনটিটিইউসি নেতা আলিজার রহমান বলেছেন, 'বহুবার টেন্ডার হয়েছে কিন্তু কাজ হয়নি। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল'। 

রাজনৈতিক তরজা

আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেছেন, 'তৃণমূল লুঠে খাচ্ছে । এটাই তার প্রমাণ।' পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, 'বিরোধীরা চোখে ঠুলি পড়ে আছে। উন্নয়ন দেখতে পায় না।' দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে পূর্ত দফতর। কোচবিহারের পূর্ত দফতরের এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আশ্বাস, দ্রুত কাজ হবে। 

আর এই রাস্তা আটকে প্রতিবাদের ফলে তৈরি হয় দীর্ঘ যানজট। আটকে পড়ে বহু গাড়ি। তবে এলাকাবাসী থেকে পরিবহণ কর্মী সকলেই চান, আর প্রতিশ্রুতি নয়। 
অবিলম্বে তাঁদের দুর্ভোগ লাঘব করুক প্রশাসন।

আরও পড়ুন- ৫ বছর বিদ্যালয়ে নিজের শ্রম দিয়েছি, কেন ফেরত দেব বেতন ? আদালতের দ্বারস্থ চাকরিহারা কয়েকজন গ্রুপ ডি কর্মী

কয়েকদিন আগেই রাস্তার দাবিতে বাগদায় কেন্দ্রীয় দলের কাছে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। রাস্তা খারাপ থাকার অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ির সামনে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: থানা থেকে বেরিয়েই মাথা ঘুরে পড়ে গেলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার
থানা থেকে বেরিয়েই মাথা ঘুরে পড়ে গেলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার
Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর জামিন, NIA হেফাজত শেষ হতেই...
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর জামিন, NIA হেফাজত শেষ হতেই...
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget